News Flash

Image

পানীয় জলের দাবিতে অবরোধ

আগরতলা, ১৮ জানুয়ারি(হি. স.) : পানীয় জলের দাবিতে বাইজলবাড়ি এলাকায় খোয়াই-আগরতলা সড়ক অবরোধে সামিল হন স্থানীয় মানুষ। দীর্ঘদিন যাবৎ পানীয় জলের সমস্যার সমাধান না হওয়ায় আজ স্থানীয় মহিলারা জাতীয় সড়ক অবরোধে নেমেছেন। অবরোধের জেরে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছিল৷ অবশেষে পুলিশ এবং পানীয় জল ও স্বাস্থ্য বিধান দফতরের আধিকারিকদের আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার হয়েছে।

স্থানীয় মানুষের অভিযোগ, গত ১০ দিন যাবৎ পানীয় জলের অভাবে ভুগছেন বাইজলবাড়ি এলাকার মানুষ। জাতীয় সড়ক নির্মাণকারী সংস্হা রাস্তা সংস্কারের ফলে জলের পাইপ ফেটে গেছে। ফলে পানীয় জলের সংযোগ ছিন্ন হয়ে গেছে। বিষয়টি একাধিকবার পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরে জানানো হয়েছে। কিন্তু, কেউ সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে না। ফলে একপ্রকার বাধ্য হয়ে  বুধবার  সকালে খোয়াই-আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসেছেন স্থানীয় মানুষ।অবরোধে ফলে রাস্তার দুই দিকে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছিল। তাতে যাত্রী দুর্ভোগ চরম আকার নিয়েছিল। খবর পেয়ে পুলিশ ও পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরে আধিকারিক ছুটে আসেন অবরোধস্থলে। অবরোধকারীদের সাথে কথা বলেন এবং  সমস্যা সমাধানের আশ্বাস দেন। ওই আশ্বাসের উপর ভিত্তিতে প্রায় তিন ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করেন তাঁরা। তবে, প্রতিশ্রুতি অনুযায়ী পানীয় জলের সমস্যার সমাধান না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুশিয়ারি দিয়েছেন। 

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top