নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী৷৷ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কৈলাসহর সমরুছড়া ভারত বাংলাদেশ সীমান্তে সীমান্ত রক্ষী জোয়ানদের হাতে আটক এক বাংলাদেশী৷ ঊনকোটি জেলার কৈলা শহরে কৈলাশহর সমরুছড়া সীমান্তে আটক এক বাংলাদেশী নাগরিক৷ আটক বাংলাদেশের নাগরিকের নাম রিপু কুমার নাথ বাড়ি বাংলাদেশের চিটাগাং এলাকায়৷ সীমান্ত রক্ষী জওয়ানরা গতকাল গভীর রাতে সমরুছরা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পার হওয়ার সময় হাতেনাতে ধরে ফেলে সীমান্তরক্ষী জওয়ানরা রিপু কুমার নাথকে এরপর রিপু কুমার নাথকে সীমান্ত রক্ষী জওয়ানরা গতকাল গভীর রাতে কৈলাসহর থানার হাতে তুলে দেয়৷ জানা যায় যে রিপু কুমার নাথ বিগত ৬-৭ দিন পূর্বে কৈলাসহর গুলধারপুর এলাকার বাসিন্দা, শ্যামল সরকারের বাড়িতে অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করে রিপু কুমার নাথ এবং গতকাল সে বাংলাদেশ চিটাগাংস্থিত নিজ বাড়িতে ফিরে যাওয়ার সময় সমরুছড়া এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় হাতেনাতে আটক করে তাকে সীমান্তরক্ষীর জোয়ানরা আজ সকাল ১১ টা নাগাদ কৈলাশহর আরজিম হাসপাতালে রিপু কুমার নাথের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর তাকে কৈলাশহর দায়রা আদালতে প্রেরণ করে কৈলাসহর থানার পুলিশ৷ সংবাদ প্রতিনিধিদের সম্মুখীন হয়ে রিপু কুমার নাথ জানায় এই প্রথমবার ভারতে এসেছে এবং সে নিজের মুখে এও স্বীকার করে যে অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করেছে পাশাপাশি তার কোন পাসপোর্ট নেই এবং সে শ্যামল সরকারের বাড়িতে বেড়াতে এসেছিল শ্যামল সরকার তার দাদা হয় বলে জানায় সে তবে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সমরুছড়া ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বাংলাদেশী আটক নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে গোটা কৈলাশহর জুড়ে৷

কৈলাসহর সমরুছড়ায় বাংলাদেশী নাগরিক আটক
Tags:
Releated Posts
খোয়াইয়ে নিহত বিদ্যুৎ শ্রমিকের বাড়িতে কংগ্রেস প্রতিনিধি দল, ক্ষতিপূরণ ও চাকরির দাবি
আগরতলা, ২ জুলাই: খোয়াই জেলার পহড়মুড়া কপালীপাড়ায় কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত দৈনিক মজুরির শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা…
সোনামুড়ায় সড়ক ও পানীয় জলের দাবিতে পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী
আগরতলা, ২ জুলাই: দীর্ঘদিনের সড়ক ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে বৃহস্পতিবার সোনামুড়া নগর পঞ্চায়েতের ১২ নম্বর ওয়ার্ডের…
মোহনপুরে রেশন দোকান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও স্কুলে সারপ্রাইজ পরিদর্শন, ধরা পড়ল একাধিক অনিয়ম
আগরতলা, ২ জুলাই: মোহনপুর মহকুমার অধীন বিজয়নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন রেশন দোকান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং বিদ্যালয়ে সারপ্রাইজ…
একই রাতে দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকার রাবার শীট উধাও; আতঙ্কে তেবাড়িয়া
আগরতলা, ২ জুলাই: বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তেবাড়িয়া এলাকায় একই রাতে দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের…


















