News Flash

  • Home
  • দেশ
  • কাশ্মীরের বদগামে সন্দেহজনক গাড়ি থামাতেই সন্ত্রাসীদের গুলি, প্রত্যঘাতে নিকেশ দুই লস্কর জঙ্গি
Image

কাশ্মীরের বদগামে সন্দেহজনক গাড়ি থামাতেই সন্ত্রাসীদের গুলি, প্রত্যঘাতে নিকেশ দুই লস্কর জঙ্গি

শ্রীনগর, ১৭ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায় দুই জঙ্গিকে গুলি করে নিকেশ করল সুরক্ষা বাহিনী। মঙ্গলবার সকালে জেলা আদালত কমপ্লেক্সের কাছে সন্দেহজনক একটি গাড়ি থামাতে বলেন পুলিশ ও সেনাবাহিনীর জওয়ানরা। তখনই ওই গাড়ির ভিতর থেকে জঙ্গিরা গুলি চালায়। প্রত্যঘাতে নিকেশ হয়েছে দুই জঙ্গি।

কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার জানিয়েছেন, বদগামে এনকাউন্টারে নিকেশ হয়েছে দুই লস্কর জঙ্গি। নিহত দুই জঙ্গির নাম-আরবাজ মীর ও শাহিদ শেখ। দুই জঙ্গি পুলওয়ামার বাসিন্দা ছিল। সম্প্রতি একটি এনকাউন্টার থেকে এই দুই জঙ্গি পালিয়ে যায়। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top