News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব ১৫ : জয় দিয়ে শুরু এ.ডি নগর প্লে সেন্টারের
Image

সদর অনূর্ধ্ব ১৫ : জয় দিয়ে শুরু এ.ডি নগর প্লে সেন্টারের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি।। জয় দিয়ে শুরু এ.ডি নগর প্লে সেন্টারের। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্ট মঙ্গলবার থেকে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে এ.ডি নগর প্লে সেন্টার ৯  উইকেটের ব্যবধানে শতদল সংঘকে পরাজিত করেছে। সকাল ৯ টায় ম্যাচ শুরুতে টস জিতে শতদল সংঘ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত ৪৫ ওভারের খেলায় শতদল সংঘ ২১ ওভার ৫ বল খেলে সব কটি উইকেট হারিয়ে ৬৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে স্বর্ণাভ সাহা সর্বাধিক ১২ রান পায়। এ.ডি নগরের কিষান সরকার ১৮ রানে চারটি এবং স্নেহাংশু দত্ত ১৪ রানে তিনটি উইকেট পেয়েছে। শুভ্রজিৎ শর্মা পেয়েছে একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে এ.ডি নগর প্লে সেন্টার ৯ ওভার ২ বল খেলে এক উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ঋদ্ধিমান দাস ৩০ রানে আউট হলেও দীপ ঘোষ ২৬ রানে অপরাজিত থেকে সঙ্গে রাকিব মিয়াকে (অপরাজিত ৪ রান) নিয়ে দলকে জয় এনে দেয়। বিজয়ী দলের কিষান সরকার পেয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top