News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব ১৫ জমজমাট ম্যাচ ১ রানে রোমাঞ্চকর জয় চাম্পামুড়ার
Image

সদর অনূর্ধ্ব ১৫ জমজমাট ম্যাচ ১ রানে রোমাঞ্চকর জয় চাম্পামুড়ার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি।। দুরন্ত লড়াই। শেষ পর্যন্ত ১ রানে পরাজিত হলো জি বি প্লে সেন্টার। রোমহর্ষকর ম্যাচে জয় পেলো চাম্পামুড়া। সদর অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। নিপকো মাঠে অনুষ্ঠিত ম্যাচে মঙ্গলবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে চাম্পামুড়া ১৯৩ রান করে।দলের পক্ষে অর্কজিৎ সাহা ৭৭ বল খেলে ১১ টি বাউন্ডারির সাহায্যে ৬৪, অতনু রায় ৮০ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৮,প্রীয়াংশু পাল ৩৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ এবং মৈনাক সাহা ১৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে  ১২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। জি বি-‌র পক্ষে উজ্জয়ন বর্মন (‌৩/‌৩২) এবং ছুটন মিঁয়া (‌২/‌৩৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে৪৪.‌৩ ওভারে ১৯২ রান ফঁাকে সবকটি উইকেট হারায় জি বি। দলের পক্ষে ইমন পাল ৭১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৩৭,ছুটন মিঁয়া ৭ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪,উদয়ন পাল ৫৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩,উজ্জয়ন বর্মন ২৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২১ এবং অনিক দাস ৩৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩১ রান। চাম্পামুড়ার পক্ষে স্নেহাশিষ পাল (‌৩/‌২০), আকাশ দেবনাথ (‌২/‌২৮) এবং সন্দীপন দাস (‌২/‌৩৩) সফল বোলার।‌‌‌‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top