News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বোধজংনগরে রাজারবান এলাকায় উদ্ধার যুবকের মৃতদেহ, পরিবারের অভিযোগ খুন
Image

বোধজংনগরে রাজারবান এলাকায় উদ্ধার যুবকের মৃতদেহ, পরিবারের অভিযোগ খুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারী৷৷  মঙ্গলবার রাজধানীর শহরতলি বোধজংনগর রাজারবান এলাকা থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ৷ মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, এদিন দুপুরের নাগাদ এলাকাবাসী দেখতে পায় জলাশয়ের পাশে রাকেশ দাসের মৃতদেহ পড়ে রয়েছে৷ খবর পেয়ে ছুটে আসে বোধজংনগর থানার পুলিশ, ডগ স্কোয়াড এবং ফরেনসিক টিম৷ মৃতদেহের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ণ রয়েছে বলে জানায় পুলিশ৷ পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য উদ্ধার করে মর্গে পাঠায়৷ রাকেশ দাসের পিতার নাম রামু দাস৷ এলাকায় বাড়ি রাকেশ দাসের৷ বয়স ২৫ বছর৷ পুলিশের ধারণা ময়না তদন্তের পর স্পষ্ট হবে কিভাবে মৃত্যু হয়েছে রাকেশের৷ এলাকাবাসীর অভিযোগ খুন হয়েছে রাকেশ৷ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়৷

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top