News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এডিসি এলাকায় চিকিৎসা পরিষেবা প্রদানে মোবাইল ইউনিট চালু
Image

এডিসি এলাকায় চিকিৎসা পরিষেবা প্রদানে মোবাইল ইউনিট চালু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারী৷৷ ত্রিপুরা সুশাসিত জেলা পরিষদ এলাকার জনজাতি অংশের মানুষ যাতে উন্নত চিকিৎসা পরিষেবার সুযোগ লাভ করতে পারেন সেই জন্য দেশের বৃহত্তর হাসপাতাল এপোলো সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলোর জন্য মোবাইল ইউনিট পরিষেবা চালু করা হয়েছে৷ মঙ্গলবার আগরতলায় প্যালেস কম্পাউন্ডে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে আরো তিনটি মোবাইল ইউনিট পরিষেবা চালু করা হয়েছে৷ এইসব মোবাইল ইউনিট পরিষেবা প্রত্যন্ত অঞ্চলের জনজাতি অংশের মানুষরা ভুগ করতে পারবেন৷ মঙ্গলবার মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন পতাকা নেড়ে এই মোবাইল ইউনিট পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন৷ এ প্রসঙ্গে বলতে গিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন ত্রিপুরা সুশাসিত জেলা পরিষদ এলাকায় চিকিৎসার সুযোগ খুবই সীমিত৷ বর্তমান প্রশাসন ক্ষমতায় আসার পর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার জনগণের স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে দেশের উন্নততর অ্যাপোলো হাসপাতালের সঙ্গে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ একটি চুক্তি স্বাক্ষর করে৷ ইমার্জেন্সি ও মোবাইল ইউনিট পরিষেবার মাধ্যমে অ্যাপোলো হাসপাতালের তরফ থেকে রাজ্যের প্রত্যন্ত এলাকার জনজাতি অংশের মানুষকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করাই এই চুক্তি স্বাক্ষরের মূল উদ্দেশ্য৷ জেলা পরিষদের উদ্যোগে প্রথমে একটি মোবাইল ইউনিট পরিষেবা চালু করা হয়৷ এই মোবাইল ইউনিট পরিষেবা প্রায় ১০০০ স্বাস্থ্য শিবির সংগঠিত করেছে৷ তাতে প্রত্যন্ত এলাকার মানুষ দারুণভাবে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উপকৃত হয়েছেন৷ এই মোবাইল ইউনিট পরিষেবা গাড়ির মধ্যেই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার যন্ত্রপাতি ও ওষুধপত্র সহ চিকিৎসক নার্স রয়েছেন৷ এই চিকিৎসা পরিষেবার সাফল্য বিবেচনা করে আরো পাঁচটি মোবাইল ইউনিট পরিষেবা চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়৷ গত ১২ই জানুয়ারি দক্ষিণ জেলার তুইকর্মায় এবং ১৩ জানুয়ারি উত্তর ত্রিপুরা জেলায় দুটি মোবাইল ইউনিট পরিষেবা চালু করা হয়৷ মঙ্গলবার প্যালেস কম্পাউন্ডে আনুষ্ঠানিকভাবে আরো তিনটি মোবাইল ইউনিট পরিষেবা চালু করা হয়েছে৷ এগুলো গোমতী, খোয়াই ও ধলাই জোনাল এলাকায় জনগণের স্বাস্থ্য পরিষেবা প্রদান করবে৷

Releated Posts

অনুপ্রবেশ ও মানব পাচারের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব লক্ষীনগরবাসী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ জুন: ত্রিপুরায় অনুপ্রবেশ এবং মানব পাচার নিয়ে উদ্বেগের মধ্যেই উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন…

ByByReshmi Debnath Jun 12, 2026

গোয়েন্দা বিভাগের বড় সাফল্য,  ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল  যাত্রাপুর থানা।…

ByByReshmi Debnath Jun 11, 2026

বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি

আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…

ByByReshmi Debnath Jun 11, 2026

রানীবাজারে তেলবাহী লরির ধাক্কায় স্কুটার আরোহীর মৃত্যু, ঘাতক গাড়ির খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরার রানীবাজারের দলুরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুদীপ দেবনাথ নামে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top