News Flash

  • Home
  • খেলা
  • রাজ্যের প্রেসক্লাব সমুহে ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ
Image

রাজ্যের প্রেসক্লাব সমুহে ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি।। রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা স্তরের প্রেসক্লাব সমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে এবং রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সহযোগিতায় আজ, মঙ্গলবার সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের সমস্ত প্রেসক্লাবের কর্মকর্তাগণ উপস্থিত থেকে ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত থেকে ক্রীড়া সামগ্রী গ্রহণ করেন। অনুষ্ঠানে আগরতলা প্রেস ক্লাবের সহ-সভাপতি অরুণ নাথ এবং সচিব প্রণব সরকার উপস্থিত ছিলেন। এছাড়া, দপ্তরের উপ-অধিকর্তা বনজিৎ বাগচী, বিপ্লব দত্ত এবং আগরতলা প্রেসক্লাবের সহ-সম্পাদক দেবব্রত চক্রবর্তী ও রমাকান্ত দে প্রমূখ উপস্থিত ছিলেন। ক্রীড়ামন্ত্রী শ্রীচৌধুরী ওনার সংক্ষিপ্ত ভাষণে বিতরণ করা সামগ্রী গুলির যথাযথ ব্যবহারের পরামর্শ দেন এবং খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরার পাশাপাশি নেশা মুক্ত ত্রিপুরা গঠনে সকলকে উদ্যোগী হতে আহ্বান জানান। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের এই উদ্যোগের ভূয়ষী প্রশংসা করে আগরতলা প্রেসক্লাবের সচিব প্রণব সরকার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top