News Flash

  • Home
  • প্রধান খবর
  • তদন্তে এসে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে সিবিআই আধিকারিকদের গাড়ি
Image

তদন্তে এসে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে সিবিআই আধিকারিকদের গাড়ি

কোচবিহার, ১৭ জানুয়ারি (হি. স.) : দুর্ঘটনার কবলে পড়ল শিলিগুড়িতে আসা কেন্দ্রীয় তদন্ত সংস্থার গাড়ি। আহত এক আধিকারিক-সহ সিবিআইয়ের তিন জন। তাঁদের দুজন গুরুতর জখম বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন গাড়ির চালকও। কুয়াশার জেরে দৃশ্যমানতা কম ছিল। আর তার জেরেই ট্রাকের সঙ্গে সংঘর্ষ বলে অনুমান।

আহত সিবিআই কর্মীদের উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহারের সাত মাইল এলাকায়। কোচবিহার থেকে মাথাভাঙা যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে সিবিআই আধিকারিকদের গাড়ির ধাক্কা লাগে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আহত আধিকারিকের একজনের নাম আফসার আলম বিবেক ত্রিপাঠী । ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

এই বিষয়ে সংস্থার আধিকারিকরা কোনও মন্তব্য করতে চাননি। জানা গিয়েছে, কোচবিহার জেলায় সিবিআইয়ের বিভিন্ন মামলা চলছে। সেসবের জন্যই এদিন তাঁরা কোচবিহারে এসেছিলেন। তাঁদের উদ্ধার করে প্রথমে নিশিগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। এদিকে গোটা ঘটনা নিয়ে তরজা শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলে। এই দুর্ঘটনার পিছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে অভিমত বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-র। এদিন তিনি বলেন, “সিবিআই আধিকারিকরা যেভাবে তৃণমূলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত করছে তাতে এই ঘটনা ষড়যন্ত্র হলেও হতে পারে। তদন্ত করে দেখা দরকার।”

Releated Posts

আরজি কর কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী করা মহিলাদের সুরক্ষায় বিজেপির প্রতিশ্রুতির প্রমাণ: প্রধানমন্ত্রীর দাবি

কলকাতা, ২৬ এপ্রিল (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী করা পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তার প্রতি বিজেপির…

ByByNews Desk Apr 26, 2026

ভারতের চিজ বিশ্বমঞ্চে ছাপ ফেলছে, ‘ভারতের স্বাদ পৌঁছচ্ছে বিশ্বে’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারতের দুগ্ধশিল্প আন্তর্জাতিক স্তরে দ্রুত এগোচ্ছে এবং ভারতীয় চিজ বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে—এ কথা জানালেন…

ByByNews Desk Apr 26, 2026

কালপাক্কম ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের ‘ক্রিটিক্যালিটি’ ঐতিহাসিক মাইলফলক: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): তামিলনাড়ুর কালপাক্কমে দেশের স্বদেশি প্রযুক্তিতে নির্মিত প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের ‘ক্রিটিক্যালিটি’ অর্জনকে ভারতের পারমাণবিক…

ByByNews Desk Apr 26, 2026

পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বিশ্বে চতুর্থ স্থানে ভারত, দ্রুত সম্প্রসারণে জোর: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ভারতের দ্রুত অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বায়ুশক্তি…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top