News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে ট্রাকের পিছনে ধাক্কা অ্যাম্বুলেন্সের, মৃত্যু কমপক্ষে ৬ জনের
Image

বাংলাদেশে ট্রাকের পিছনে ধাক্কা অ্যাম্বুলেন্সের, মৃত্যু কমপক্ষে ৬ জনের

ঢাকা, ১৭ জানুয়ারি (হি. স.) : বাংলাদেশের শরীয়তপুরের জাজিরা উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। মঙ্গলবার ভোরে পদ্মাসেতুর দক্ষিণ থানা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রোগী জাহানারা বেগম (৫৫), স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি (২৮), রোগীর মেয়ে লুৎফুন নাহার লিমা (৩০), গাড়িচালক জ্বিলানী (২৮), গাড়ির হেলপার রবিউল ইসলাম (২৬) ও সাংবাদিক মাসুদ রানা (৩০)।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে পদ্মাসেতুর দক্ষিণ থানা সংলগ্ন এলাকায় ঢাকাগামী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক ও রোগীসহ ৬ জন নিহত হন। অ্যাম্বুলেন্সটি বরিশাল থেকে রোগী ও স্বজনদের নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পদ্মাসেতু দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহমেদ জানান, হঠাৎ থানার পাশে বিকট শব্দ ও চিৎকার শুনে উঠে দেখি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। অ্যাম্বুলেন্সে থাকা ৬ জনই ঘটনাস্থলে নিহত হয়েছেন।

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top