News Flash

Image

বুনিয়াদপুরে ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যু

বুনিয়াদপুর, ১৭ জানুয়ারি (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের বংশীহারি মহাবাড়ি পঞ্চায়েতের সমষপুর রেলগেট সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম মধুমিতা সরকার (৩৬)। বাড়ি বংশীহারি পাথরঘাটা পাঞ্জারিপাড়া এলাকায়।

এদিন সকালে স্থানীয়রা রেললাইনের ধারে মহিলার দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দেহটি উদ্ধার করে বালুরঘাটে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে গৃহবধূ মানসিক অবসাদে ভুগছিলেন। পরিবার তরফে চিকিৎসা করানো হয়। মাঝেমধ্যেই তিনি বাড়ি থেকে বেরিয়ে নানা জায়গায় ঘুরে বেরাতেন। সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের লোকজন অনেক খুঁজেও তাঁর কোনও হদিস পাননি। এদিন তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

‘ঔপনিবেশিকতার অবসান মানে আরও বিস্তৃত আর্কাইভ, বহু ভাষা ও কঠিন প্রশ্ন’: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত এখন নিজের ঐতিহ্য ও ইতিহাসকে জানার জন্য আর কারও অনুমতির অপেক্ষা করে না…

ByByNews Desk Sep 5, 2026

‘রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়’: সাহারানপুর মসজিদ ভাঙা নিয়ে বিজেপি

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): সাহারানপুর কালেক্টরেট চত্বরে থাকা মসজিদ ভেঙে ফেলার ঘটনাকে রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা…

ByByNews Desk Sep 5, 2026

১৩ বছর পর ফের এসআরসিসি-তে মোদি, যুবসমাজের সঙ্গে যোগাযোগে বাড়ছে গুরুত্ব

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রায় ১৩ বছর পর শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান শ্রী রাম কলেজ অফ…

ByByNews Desk Sep 5, 2026

জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে মোদির সাক্ষাৎ, উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি ও পড়ুয়াদের আত্মবিশ্বাস নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে শনিবার সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রেণিকক্ষে উদ্ভাবনী শিক্ষাপদ্ধতির…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top