News Flash

  • Home
  • প্রধান খবর
  • বালুরঘাটে বাড়িতে আগুন লেগে ঝলসে মৃত একাধিক গবাদিপশু
Image

বালুরঘাটে বাড়িতে আগুন লেগে ঝলসে মৃত একাধিক গবাদিপশু

বালুরঘাট, ১৫ জানুয়ারি (হি.স.) : বালুরঘাটে এক ব্যক্তির বাড়িতে আচমকা আগুন লেগে ঝলসে মৃত্যু হয়েছে বেশ কয়েকটি গবাদিপশুর। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে বালুরঘাট থানার অন্তর্গত চকচন্দন এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, গভীর রাতে চকচন্দরের বাসিন্দা প্রশান্ত ওরভের বাড়িতে হঠাৎ আগুন লাগে। এ সময় বাড়ির সকল সদস্য ঘুমিয়ে ছিলেন। গরুর আওয়াজ শুনে বাড়ির লোকজন জেগে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা কোনোরকমে প্রাণ বাঁচিয়ে আগুন থেকে বেরিয়ে আসেন। কিন্তু আগুনে ঝলসে যাওয়ায় চার থেকে পাঁচটি ছাগল, দুটি গরু মারা গেছে। এছাড়া ঘরে রাখা দুটি সাইকেল, শস্য, আসবাবপত্র পুড়ে গেছে।

রাস্তা খারাপ থাকায় দমকলের কোনো ইঞ্জিন গ্রামে প্রবেশ করতে পারেনি। ফলে গ্রামবাসী অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে সব পুড়ে গেছে। স্বজনরা জানিয়েছেন, শনিবার রাতেও প্রশান্তের বাড়িতে রান্না হয়নি। যার কারণে আগুন লাগার কোনো সম্ভাবনা নেই। আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। আগুন লাগার খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছান বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিস্কু। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে তিনি সরকারি সহযোগিতার আশ্বাস দেন।

Releated Posts

‘ঔপনিবেশিকতার অবসান মানে আরও বিস্তৃত আর্কাইভ, বহু ভাষা ও কঠিন প্রশ্ন’: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত এখন নিজের ঐতিহ্য ও ইতিহাসকে জানার জন্য আর কারও অনুমতির অপেক্ষা করে না…

ByByNews Desk Sep 5, 2026

‘রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়’: সাহারানপুর মসজিদ ভাঙা নিয়ে বিজেপি

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): সাহারানপুর কালেক্টরেট চত্বরে থাকা মসজিদ ভেঙে ফেলার ঘটনাকে রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা…

ByByNews Desk Sep 5, 2026

১৩ বছর পর ফের এসআরসিসি-তে মোদি, যুবসমাজের সঙ্গে যোগাযোগে বাড়ছে গুরুত্ব

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রায় ১৩ বছর পর শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান শ্রী রাম কলেজ অফ…

ByByNews Desk Sep 5, 2026

জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে মোদির সাক্ষাৎ, উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি ও পড়ুয়াদের আত্মবিশ্বাস নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে শনিবার সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রেণিকক্ষে উদ্ভাবনী শিক্ষাপদ্ধতির…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top