News Flash

Image

নেশা সামগ্রী সহ দুই নেশাকারবারি ধৃত

শান্তিরবাজার(ত্রিপুরা), ১৪ জানুয়ারি (হি. স.) : নেশার বিরুদ্ধে মানুষ সক্রিয় হয়ে উঠেছেন। দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তিরবাজার মহকুমায় সাঁচিরামবাড়ি পার্ক সংলগ্ন এলাকায় দুই নেশাকারবারিকে ব্রাউন সুগার সহ আটক করেছেন এলাকাবাসী। দুজনকেই স্থানীয় মানুষ পুলিশের হাতে তুলে দিয়েছেন।

আজ ৭৬ কৌটা ব্রাউন সুগার এবং ১৯৫টি খালি কৌটা সহ দুই যুবককে আটক করেছেন সাঁচিরামবাড়ি পার্ক সংলগ্ন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে বাইখোড়া থানার পুলিশ ছুটে দুজনকেই হেফাজতে নিয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত দুই যুবক শান্তিরবাজার মহকুমায় দেবীপুরের বাসিন্দা পেমেন্দ্র রিয়াং এবং বীরচন্দ্র মনুর বাসিন্দা হেমেলটন রিয়াং বলে পরিচিতি মিলেছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় পুলিশ মামলা নিয়েছে। আগামীকাল তাদের পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আদালতে সোপর্দ করা হবে।বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাস জানিয়েছেন, নেশাকারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। আজ উদ্ধার নেশা সামগ্রীর বাজার মূল্য ১৫ থেকে ২০ হাজার টাকা হবে।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top