News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খুন, সন্ত্রাস, ধর্ষণ, অগ্ণিসংযোগ থেকে এখন রাজ্যের মানুষ মুক্তি পেয়েছে : মুখ্যমন্ত্রী
Image

খুন, সন্ত্রাস, ধর্ষণ, অগ্ণিসংযোগ থেকে এখন রাজ্যের মানুষ মুক্তি পেয়েছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারী৷৷  ক্লাব গুলি ইচ্ছে করলে নিজে নিজে এলাকার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পারে৷ রাজ্য সরকার  ক্লাব গুলির পাশে রয়েছে৷ সমস্ত ত্রিপুরা গঠনে ক্লাবগুলিতে আরো ব্যাপক উদ্যোগী হতে হবে৷ শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা কর্মসূচিতে বিভিন্ন গ্রামগুলির মধ্যে ক্রীড়া সামগ্রিক অনুষ্ঠানের উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা৷ আগরতলা পুর নিগমের অন্তর্গত ৪৭ টি ক্লাবকে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়৷ যুবক যুবতীদের আকৃষ্ট ও অনুপ্রাণিত করার উদ্দেশ্য নিয়ে সারা রাজ্যের প্রায় দেড় হাজারটি ক্লাবকে ক্রীড়া সংগ্রহ বিতরণ করা হচ্ছে৷ এতে  ২ কোটি ২৫ লক্ষ টাকার খরচ হবে৷ রাজ্যের ৬২ টি ওপেন জিম স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ ১২ টির কাজ শেষ হয়েছে৷ আরও দশটি কাজ প্রায় শেষে পর্যায়ে৷ উপস্থিত ছিলেন  মেয়র দীপক মজুমদার, টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ  সাহা, দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা সহ  অন্যান্যরা৷
এমবি টিলা বাজারে মার্কেট কমপ্লেক্স নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ প্রদীপ প্রজ্জলন করে সেখানে প্রথমে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী৷ পরবর্তী সময় ফলক উন্মোচন করে ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি৷ পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বাজারে ক্রেতা বিক্রেতাদের মধ্যে যে সম্পর্ক স্থাপন হয় সেইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়৷ বাজারে বিভিন্ন ধরনের লোক আসে৷ বিক্রেতারা সরকারের বিভিন্ন প্রকল্প ও সুযোগ সুবিধার বিষয়ে অবগত থাকেন৷ বাজারে বিক্রেতাদের ব্যবসা করার পাশাপাশি সরকারী প্রকল্পের বিষয়ে মানুষকে অবগত করতে হবে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের কপর্োরেটর সহ অন্যান্যরা৷
খুন, সন্ত্রাস, ধর্ষণ, অগ্ণিসংযোগ থেকে এখন রাজ্যের মানুষ মুক্তি পেয়েছে৷ এই সরকার এমনভাবে কাজ করছে যাতে মানুষ মনে রাখে৷ শনিবার আগরতলা পুর নিগমের ৪০ নং ওয়ার্ডের মিলন সংঘ এলাকায় পুকুরের উন্নয়ন ও সৌন্দর্যায়নের ভিত্তি প্রস্তের শিলান্যাস করে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ এদিন মুখ্যমন্ত্রী, মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং স্থানীয় কাউন্সিলর পুরোহিত দ্বারা মন্ত্র পাঠ করে শিলান্যাস করেন৷ মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, পূর্বতন সরকারের সময় এত পরিমাণে নেগেটিভিটি ছিল, বর্তমান সরকার উন্নয়নমূলক কাজ করতে গেলে সে বিষয়গুলি বারবারই উঠে আসছে৷ বর্তমান সরকারকে পুকুর সৌন্দরযায়ণ করার কাজে নেমে তৎকালীন সরকারের আবর্জনা পরিষ্কার করতে হচ্ছে৷

Releated Posts

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে : সুদীপ

আগরতলা, ৩০ এপ্রিল: নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে। আজ বিধানসভায়…

ByByNews Desk Apr 30, 2026

নারী সংরক্ষণ বিল নিয়ে বিধানসভায় সরব জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ৩০ এপ্রিল: সরকার তাড়াহুড়ো করে নারী শক্তি বন্দন বিল পাশ করাতে চাইছে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যেই…

ByByNews Desk Apr 30, 2026

বিধানসভা অধিবেশন মুলতবি

আগরতলা, ৩০ এপ্রিল: ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশন আজ শেষ হয়েছে। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া বিধানসভা পরিচালনায় সহযোগিতা…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top