News Flash

  • Home
  • প্রধান খবর
  • রবিবার সিকান্দরাবাদ-বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী
Image

রবিবার সিকান্দরাবাদ-বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

হায়দরাবাদ, ১৪ জানুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিকান্দরাবাদ-বিশাখাপত্তনম রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সবুজ পতাকা নাড়িয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তেলেগু ভাষী রাজ্য তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশের জন্য নতুন বছরের উপহার হিসেবে এই ট্রেনটি হবে অষ্টম বন্দে ভারত এক্সপ্রেস যা ভারতীয় রেলওয়েতে চালু করা হবে। তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশকে প্রায় ৭০০ কিলোমিটার দূরত্বের দুই রাজ্যকে যুক্ত করবে। এই ট্রেনটি তেলেঙ্গানার ওয়ারঙ্গল, খাম্মাম এবং অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া ও রাজামুন্দ্রি স্টেশনে থামবে।

দক্ষিণ মধ্য রেল সূত্রে খবর, রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিকান্দরাবাদ স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী অশ্বিন বৈষ্ণব, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি. কিষাণ রেড্ডি এবং তেলেঙ্গানা রাজ্যের মন্ত্রীদের প্রতিনিধি, স্থানীয় বিধায়ক এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা অংশ নেবেন।

দক্ষিণ মধ্য রেলওয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বন্দে ভারত ট্রেনটি সপ্তাহে ৬ দিন চলবে। উদ্বোধনের দ্বিতীয় দিন অর্থাৎ ১৬ জানুয়ারি থেকে ট্রেনের নিয়মিত পরিষেবা শুরু হবে, যার জন্য বুকিং শুরু হবে ১৪ জানুয়ারি থেকে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top