News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাগেরজলা পুকুর সৌন্দর্যায়নের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন
Image

নাগেরজলা পুকুর সৌন্দর্যায়নের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারী৷৷  শনিবার নাগেরজলাস্থিত পুকুরের উন্নয়ন ও সৌন্দর্যায়নের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ বর্তমানে কোন আন্দোলন ছাড়াই উন্নয়ন মূলক কাজ হচ্ছে বলে জানান তিনি৷ আগরতলা শহরকে স্মার্ট সিটিতে পরিণত করা এবং আগরতলা শহরের সৌন্দর্য বৃদ্ধি করার কাজ চলছে জোর কদমে৷ তারই অঙ্গ হিসাবে নাগেরজলাস্থিত পুকুরের উন্নয়ন ও সৌন্দর্যায়নের উদ্যোগ গ্রহণ করা হয়৷ শনিবার নাগেরজলাস্থিত পুকুরের উন্নয়ন ও সৌন্দর্যায়নের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়৷ ফলক উন্মোচন করে ভিত্তি প্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সমগ্র ত্রিপুরা রাজ্যকে উন্নয়নের জন্য সরকার কাজ করছে৷ তার সাথে আগরতলা শহরকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ চলছে৷ পূর্বতন সরকারের সময় বহু আন্দোলন হয়েছে, কিন্তু কোন কাজ হয়নি৷ বর্তমানে কোন আন্দোলন ছাড়াই উন্নয়ন মূলক কাজ হচ্ছে৷ এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার, পুর নিগমের ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলার সহ অন্যান্যরা৷

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top