নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারী৷৷ শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৮ তেলিয়ামুড়া বিধানসভার অধীন রাংখল পাড়ায় এলাকার জনজাতি মহিলাদের হাতে সুতো তুলে দেওয়া হয়৷ এলাকার জন জাতিদের চিরাচরিত পোশাক তৈরী করার কাজে যেন সুবিধা হয় সেই উদ্যেশ্যে এগিয়ে এলেন বিধায়িকা কল্যানী রায়৷ এলাকার ৬০০ জন জনজাতি মহিলাদের হাতে এদিন জনজাতিদের চিরাচরিত পোশাক তৈরী করার সুতো তুলে দেন বিধায়িকা কল্যানী রায়৷ এদিনের এই অনুষ্ঠানে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন বি এ সি চেয়ারম্যান বনলাল রাংখল, জনজাতি মোর্চার তেলিয়ামুড়া মন্ডল সভাপতি প্রজামানিক কুকি সহ অন্যান্যরা৷ এদিন এলাকার মহিলারা এই সুতা পেয়ে নিজেদের সন্তোষ ব্যক্ত করেন৷

রাঙ্খল পাড়ায় মহিলাদের মধ্যে সুতো বিতরণ
Tags:
Releated Posts
কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…
বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের
আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…
নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…
জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী
কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…


















