News Flash

  • Home
  • খেলা
  • লংতরাইভ্যালিতে অনূর্ধ্ব ১৩ ক্রিকেট জামিরছড়া জোনের জয় অব্যাহত
Image

লংতরাইভ্যালিতে অনূর্ধ্ব ১৩ ক্রিকেট জামিরছড়া জোনের জয় অব্যাহত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি।। জামিরছড়া ক্রিকেট জোনের সহজ জয়। হারিয়েছে ছৈলেংটা ক্রিকেট জোনকে। লংতরাইভ্যালিতে অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্ট চলছে জোর কদমে। ছয় দলীয় অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্টে লীগ পর্যায়ের পঞ্চম ম্যাচে আজ, শুক্রবার জামিরছড়া ক্রিকেট জোন তাদের দ্বিতীয় জয় পেয়েছে। প্রথম ম্যাচে ধুমাছড়া ক্রিকেট জোনকে পরাজিত করেছিল। আজ, শুক্রবার লো স্কোরিং ম্যাচে জামিরছড়া ক্রিকেট জোন ৮ উইকেটে সহজ জয় পেয়েছে। মাধব চন্দ্র স্কুল মাঠে সকাল পৌনে দশটায় ম্যাচ শুরুতে টস জিতে ছৈলেংটা ক্রিকেট জোন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতায় ১১ ওভার এক বল খেলে ৩৯ রানেই ইনিংস শেষ করে নেয়। জামিরছড়ার তুষার চাকমা ১৩ রানে এবং রাজবীর মারাক ১৫ রানে পাঁচটি করে উইকেট ভাগ করে নেয়। জবাবে ৩২ বল খেলে ২ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। অতিরিক্ত হিসেবে প্রাপ্ত ২৬ রানই তাদের জয়ের কাছাকাছি পৌঁছে দেয়। ছৈলেংটা জোনের অমিজিৎ ঋষিদাস আট রানে দুটি উইকেট পেয়েছিল। বিজয়ী দলের তুষার চাকমা প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব পেয়েছে।

Releated Posts

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top