News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অরুন্ধতীনগর সুকলের নতুন ভবনের শীলান্যাস করলেন মুখ্যমন্ত্রী
Image

অরুন্ধতীনগর সুকলের নতুন ভবনের শীলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী৷৷   অরুন্ধতীনগর সুকলে শুক্রবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে নতুন বিল্ডিং নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়৷ এইদিন প্রথমে প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ ফলক উন্মোচন করে বিদ্যালয়ের জন্য নতুন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বিদ্যালয়ের পরিকাঠামো ঠিকঠাক না হলে শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী সকলের সমস্যা হয়৷ বর্তমানে প্রতিযোগিতার যুগ৷ শিক্ষা ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে রাজ্য সরকার৷ ছাত্র-ছাত্রীদের গুনগত শিক্ষা প্রদানের চেষ্টা করা হচ্ছে৷ পুথিগত শিক্ষার পাশাপাশি নিজেকে সেই ভাবে প্রস্তুত করতে হবে ছাত্র-ছাত্রীদের৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা৷

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top