ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি।। ইস্ট মনুঘাট ইংলিশ মিডিয়াম হাই স্কুল প্রথম জয়ের স্বাদ পেয়েছে। হারিয়েছে সাতচাঁদ দ্বাদশ শ্রেণী স্কুলকে। সাব্রুমে সিনিয়র মহিলাদের জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট চলছে। পাঁচ দলীয় এই টুর্নামেন্ট দুটো গ্রুপে অনুষ্ঠিত হচ্ছে। গ্রুপ এ-তে ইস্ট মনুঘাট ইংলিশ মিডিয়াম হাই স্কুল আজ, বুধবার আট উইকেটের ব্যবধানে সাতচাঁদ দ্বাদশ শ্রেণী স্কুলকে পরাজিত করেছে। ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে সকাল দশটায় ম্যাচ শুরুতে টস জিতে সাতচাঁদ স্কুল দল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ম্যাচ দেরিতে শুরু হওয়ায় ওভার কমিয়ে ৩৮ করা হয়েছিল। কিন্তু ১৭ ওভার ৪ বল খেলে সব কটি উইকেট হারিয়ে ৩০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ইস্ট মনুঘাট স্কুলের পায়েল দেবনাথ এক রানে তিনটি উইকেট দখল করে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া, দীপান্বিতা চক্রবর্তী ১০ রানে তিনটি এবং ঝুমা দেবনাথ নয় রানে দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ইস্ট মনুঘাট ইংলিশ মিডিয়াম হাই স্কুল চার ওভার চার বল খেলে ২ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। পায়েল দেবনাথ ১২ রানে অপরাজিত থেকে এবং সুমকি মজুমদার পাঁচ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। লীগ পর্যায়ের এই টুর্নামেন্টে আগামীকাল আরও একটি ম্যাচ রয়েছে।

সাব্রুমে মহিলা ক্রিকেট জমজমাট ইস্ট মনুঘাট স্কুলের প্রথম জয়
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















