News Flash

  • Home
  • খেলা
  • কৈলাশহরে অনূর্ধ্ব ১৩ ক্রিকেট নবজাগ্রত ক্লাবের প্রথম জয়
Image

কৈলাশহরে অনূর্ধ্ব ১৩ ক্রিকেট নবজাগ্রত ক্লাবের প্রথম জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি।। কৈলাশহরেও অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্ট। ৬ দলীয় এই লীগ ক্রিকেট টুর্নামেন্ট এখন মাঝামাঝি পর্যায়ে। নবজাগ্রত ক্লাব আজ প্রথম জয়ের স্বাদ পেয়েছে, পাইতুর বাজার প্লে সেন্টারকে হারিয়ে। আর কে আই কৈলাশহর মাঠে অনুষ্ঠিত ম্যাচে নবজাগ্রত ক্লাব ৭ উইকেটে জয়ী হয়েছে। সকাল ১০ টায় ম্যাচ শুরুতে টস জিতে নবজাগ্রত ক্লাব প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। পাইতুর বাজার প্লে সেন্টার ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৭ ওভার ১ বল খেলে ২৭ রানে ইনিংস গুটিয়ে নেয়। নবজাগ্রত ক্লাবের অয়ন ঘোষ ও জিল্লুর রহমান তিনটি করে এবং সৌভিক দাশ দুটি উইকেট পেয়েছে। জবাবে নবজাগ্রত ক্লাব ৬ ওভার ২ বল খেলে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। নবজাগ্রত-এর বিপ্রদীপ সিনহা ১০ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। বিজয়ী দলের জিল্লুর রহমান পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব। আগামীকাল লীগ ম্যাচে লার্নার কোচিং সেন্টার খেলবে সাচাক ক্লাবের বিরুদ্ধে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top