ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি।। উদয়পুরে অনূর্ধ্ব ১৫ লীগ কাম নকআউট ক্রিকেট টুর্নামেন্ট চলছে। সাতারিয়া প্লে সেন্টার আজ-ই প্রথম জয়ের স্বাদ পেয়েছে। হারিয়েছে জামজুরি কোচিং সেন্টার-বি দলকে. লো-স্কোরিং ম্যাচ হলেও সাতারিয়া প্লে সেন্টার ২ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে। জামজুরী গ্রাউন্ডে সকাল পৌনে দশটায় ম্যাচ শুরুতে টস জিতে সাতারিয়া প্লে সেন্টার প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে জামজুরি বি দল ৪২ ওভারের ম্যাচে ১৬ ওভার খেলে মাত্র ৪০ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে কেউ তেমন ভালো ব্যাট করতে পারেনি। সাতারিয়া প্লে সেন্টারের দেবজিৎ শর্মা দুই রানে চারটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পেয়েছে। জবাবে সাতারিয়া প্লে সেন্টার ১০ ওভার দুই বল খেলে আট উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। মনীষ মজুমদার ছয় রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। জামজুরির অনিমেষ সাহা ২৮ রানে পাঁচটি এবং মৃদুল দে তিন রানে তিনটি উইকেট পেয়েছিল। ইন্দিরা ঘোষ স্মৃতি অনুর্ধ ১৫ এই লীগ ক্রিকেট টুর্নামেন্টে লীগ পর্যায়ে আরও চারটি ম্যাচ রয়েছে।

উদয়পুরে অনূর্ধ্ব ১৫ লীগ ক্রিকেট জামজুরিকে হারিয়ে সাতারিয়া জয়ী
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















