News Flash

  • Home
  • খেলা
  • কমলপুরে অনূর্ধ্ব ১৫ ক্রিকেট ফাইনালে কাল ছাত্র সংঘ ওয়াইআরসি ম্যাচ
Image

কমলপুরে অনূর্ধ্ব ১৫ ক্রিকেট ফাইনালে কাল ছাত্র সংঘ ওয়াইআরসি ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি।। কমলপুর সাব ডিভিশনাল অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্ট এখন অন্তিম পর্যায়ে। আগামী ১৩ জানুয়ারি এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। খেতাবি লড়াইয়ে ছাত্র সংঘ খেলবে ওয়াইআরসি-র বিরুদ্ধে। সুপার ফোর এর শেষ ম্যাচে আজ, বুধবার ছাত্র সংঘ দুর্দান্ত জয় ছিনিয়ে ফাইনালের ছাড়পত্র পেয়েছে। অপরদিকে সুপার ফোরের লড়াইয়ে তিন ম্যাচের তিনটিতে জয়ী হয়ে ওয়াইআরসি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। আজ ছাত্র সংঘ ১০৬ রানের ব্যবধানে ব্রহ্মছড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী স্কুলকে পরাজিত করেছে। খেলা হচ্ছে হালহালি এসবি স্কুল গ্রাউন্ডে। সকাল সাড়ে দশটায় ম্যাচ শুরুতে টস জিতে ব্রহ্মছরা স্কুল প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ছাত্র সংঘ ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সীমিত ৩৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে তন্ময় দাস সর্বাধিক ৮৫ রান সংগ্রহ করে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া আরিয়ান দেববর্মা ৫৮ রান পেয়েছে। ব্রহ্মছরা স্কুলের সান্তনু দাস ৩৯ রানে দুটি উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে ব্রহ্মছরা ইংলিশ মিডিয়াম স্কুল ২২ ওভার ৪ বল খেলে ১১৭ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে সান্তনু দাস-ই সর্বাধিক ২৬ রান পায়। ছাত্র সংঘের আরিয়ান দেববর্মা ২১ রানে চারটি এবং তন্ময় দাস ১৩ রানে তিনটি উইকেট পায়।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top