News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৩ : মৌচাককে সহজে হারিয়ে প্রগতি ফাইনালে
Image

অনূর্ধ্ব ১৩ : মৌচাককে সহজে হারিয়ে প্রগতি ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি।। সহজ জয় প্রগতির। হারিয়েছে মৌচাককে। ৯৬ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে প্রগতি প্লে সেন্টার ফাইনালে উন্নীত হয়েছে। আগামী ১২ জানুয়ারি টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের ফাইনালে প্রগতি প্লে সেন্টার খেলবে এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে। ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত টুর্নামেন্টের অপর সেমিফাইনালে প্রগতি প্লে সেন্টার অনেকটা সহজ জয় ছিনিয়ে ফাইনালের ছাড়পত্র পেয়েছে। সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে মৌচাক প্লে সেন্টার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে প্রগতি নির্ধারিত ৪০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে শ্রেষ্ঠাংশু দেবের ৭৯ রান এবং অর্পণ ভট্টাচার্যের ৩৭ রান উল্লেখযোগ্য। এছাড়া, যশ দেববর্মা পেয়েছে ২১ রান। মৌচাকের কৌশিক দাস, নীরব দাস ও স্নেহাংশু রায় প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নামলে প্রগতির অনিকেশ, দেবপ্রিয়দের বোলিং দাপটে মৌচাক খুব দ্রুতই ভেঙে যায়। ৩০ ওভার ৫ বল খেলে মৌচাক ৭১ রানে ইনিংস গুটিয়ে নেয়। ওপেনার স্নেহাংশু রায় সর্বাধিক ২৩ রান পেয়েছিল। এছাড়া ভিকি সাহার ১৬ ও রিয়াজ উদ্দিনের ১০ রান কিছুটা উল্লেখ করার মতো। প্রগতির অনিকেশ বিশ্বাস ১৭ রানে তিনটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া, দেবপ্রিয় দে দুটি এবং অর্পণ ভট্টাচার্য, আয়ুষ সরকার ও শিবরাজ ভট্টাচার্য একটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top