News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টিআরটিসি-র কর্মচারীরাও পাবেন ১২ শতাংশ মহার্ঘ ভাতা, পরিচালন পর্ষদের গুচ্ছ সিদ্ধান্ত
Image

টিআরটিসি-র কর্মচারীরাও পাবেন ১২ শতাংশ মহার্ঘ ভাতা, পরিচালন পর্ষদের গুচ্ছ সিদ্ধান্ত

আগরতলা, ১০ জানুয়ারি(হি. স.) : ত্রিপুরার সরকারি কর্মচারীদের মতোই টিআরটিসি-র কর্মচারীরাও ১২ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্বির সুবিধা পাবেন। মঙ্গলবার ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান অভিজিৎ দেব সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন। মূলত, টি.আর.টি.সি-র পরিচালন পর্ষদের চেয়ারম্যানের সভাপতিত্বে ১৭৯ তম পরিচালন পর্ষদের সভায় মহার্ঘ ভাতা বৃদ্ধি সহ আরও কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এদিন অভিজিৎ বাবু জানিয়েছেন, ত্রিপুরার সকল ছাত্রছাত্রী এবং বিকলাঙ্গদের স্বার্থে টিআরটিসি বাস পরিষেবার ভাড়া বাবদ ৫০ শতাংশ ছাড় ১৫ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে সিদ্ধান্ত হয়েছে। তাছাড়া, টিআরটিসির কর্মচারীদের ১২ শতাংশ মহাঘ ভাতা প্রদান করার সিদ্ধান্ত গ্রহন করেছে। ওই সিদ্ধান্ত ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে তিনি জানিয়েছেন।

সাথে তিনি যোগ করেন, টিআরটিসি কর্মচারীদের জন্য অর্জিত ছুটি বেতনের আওতায় নিয়ে  অবসরকালীন সময়ে নগদ টাকা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, জনস্বার্থে টিআরটিসির বাস পরিষেবা পরিচালনার জন্য কৈলাসহর থেকে কুমারঘাট এবং ধর্মনগর থেকে আনন্দবাজার ভায়া কাঞ্চনপুর পর্যন্ত নতুন রুটের অনুমোদন দেওয়া হয়েছে।তিনি আরও জানিয়েছেন, পিপিপি মডেলে টিআরটিসি বাস পরিষেবার জন্য নতুন রোড শীগ্রই শুরু হতে চলেছে। নাগেরজলা থেকে শিলাছড়ি, গন্ডাছড়া, ওম্পি এবং সাব্রুম, খোয়াই থেকে মাতাবাড়ি উভয়দিকে এবং জিবি হাসপাতাল থেকে কমলাসাগর কসবা মন্দির যাতায়াত করবে। 

Releated Posts

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top