News Flash

  • Home
  • খেলা
  • রঞ্জি : ব্যাটিং ব্যর্থতায় রেলে আটকে মুখ থুবড়ে ত্রিপুরা
Image

রঞ্জি : ব্যাটিং ব্যর্থতায় রেলে আটকে মুখ থুবড়ে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি।। রেলে আটকে একেবারে মুখ থুবরে ত্রিপুরা। প্রথম দিনেই প্রথম ইনিংসে লিড নিল রেলওয়েজ। এখন বোলিংয়ে এবং পরে ব্যাটিংয়ে ত্রিপুরা শিবিরে আলাদিনের আশ্চর্য প্রদীপের ছোঁয়ার মত অত্যাশ্চর্য কিছু ঘটাতে পারলে হয়তো খেলার চেহারা পাল্টে যাবে। অন্যথায় রেলওয়েজের কাছে সরাসরি পরাজয় ব্যতিরেকে উপায় অন্তর নেই বললেই চলে। রঞ্জি ট্রফির রেলওয়েজ বনাম ত্রিপুরার ম্যাচ। খেলা হচ্ছে নিউ দিল্লির কার্নাইল সিং লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে। টস জিতে ত্রিপুরার অধিনায়ক ঋদ্ধিমান সাহা প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। কিন্তু পুরো দলটাই যেন রেলের আকাশ পান্ডে, কর্ণ শর্মা ও অমিত কুইলার বোলিং দাপটে দুমড়ে মুচরে যায় । ৪৯ ওভার তিন বল খেলে ত্রিপুরা দল ৯৬ রানে ইনিংস গুটিয়ে নেয়।‌ দলের পক্ষে বিক্রম কুমার দাসের ৩৫ রান, ঋদ্ধিমান সাহার ২৪ রান এবং মনি শংকর মুড়াসিং এর ১৪ রান ছাড়া আর কেউ দুই অঙ্কের রানে পৌঁছুতে পারেনি। রেলওয়েজের আকাশ পান্ডে ১৮ রানে চারটি, কর্ণ শর্মা ১৫ রানে তিনটি এবং অমিত কুইলা ১৫ রানে দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে রেলওয়েজ দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৩৮ ওভার ব্যাটিং এর সুযোগ পায়। ইতিমধ্যে এক উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে নেয়। ওপেনার শিবম চৌধুরী ৬০ রানে এবং প্রথম সিং ৫৬ রানে উইকেটে রয়েছেন। রেলওয়েজ ৩০ রানে এগিয়ে রয়েছে। ত্রিপুরা রানা দত্ত একমাত্র উইকেটটি পেয়েছে। আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত স্কোর: ত্রিপুরা প্রথম ইনিংসে ৯৬ রান। রেলওয়েজ প্রথম ইনিংসে এক উইকেটে ১২৬ রান।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top