News Flash

  • Home
  • দেশ
  • বেঙ্গালুরুতে ভেঙে পড়ল নির্মীয়মান মেট্রোর স্তম্ভ, মৃত্যু মা ও সন্তানের
Image

বেঙ্গালুরুতে ভেঙে পড়ল নির্মীয়মান মেট্রোর স্তম্ভ, মৃত্যু মা ও সন্তানের

বেঙ্গালুরু, ১০ জানুয়ারি (হি.স.): কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান মেট্রোর স্তম্ভ। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর আউটার রিং রোডে নাগাওয়ারার কাছে। মেট্রোর পিলার ভেঙে মৃত্যু হয়েছে একই পরিবারের দু’জন সদস্যের। এমনটাই জানিয়েছেন বেঙ্গালুরু পূর্বের ডিসিপি ভীমশঙ্কর এস গুলেড। এক মহিলা ও তাঁর আড়াই বছরের ছেলের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে। মেট্রোর স্তম্ভ নির্মাণের জন্য লোহার খাঁচা তাঁদের স্কুটারের ওপর ভেঙে পড়ে। মা ও শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার জেরে আউটার রিং রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ডিসিপি জানিয়েছেন, মেট্রোর পিলার ভেঙে দু’জনের মৃত্যু হয়। এফএসএল এবং অন্যান্য বিশেষজ্ঞদের ঘটনাস্থলে ডাকা হয়েছে।

এদিকে, পিলার ভেঙে পড়ার ঘটনায় কর্ণাটক সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার। তিনি বলেছেন, এটা ৪০ শতাংশ কমিশন সরকারের ফল। উন্নয়নমূলক কাজের কোনও গুণমান নেই।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top