News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশামুক্ত খয়েরপুর গড়তে ক্রীড়া সামগ্রী বিতরণ
Image

নেশামুক্ত খয়েরপুর গড়তে ক্রীড়া সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারী৷৷ সোমবার খয়েরপুরের গীত বিতান হলে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের আর্থিক সহযোগিতায় নেশা মুক্ত খয়েরপুর গড়ার লক্ষ্যে খেলা ধুলার সামগ্রী বিতরণ করা হয়৷ একই সাথে এইদিন একটি ইনকাম জেনারেশন স্টলের উদ্বোধন ও আমার সরকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার সহ অন্যান্যরা৷ এইদিন ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে ইনকাম জেনারেশন স্টলের উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী৷ অনুষ্ঠানে এলাকার বেশকিছু ক্লাব ও সামাজিক সংস্থার হাতে খেলার সামগ্রী তুলে দেওয়া হয়৷

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top