News Flash

Image

সোনারিতে সড়ক দুৰ্ঘটনা, হতাহত পাঁচ

চড়াইদেও (অসম), ৮ জানুয়ারি (হি.স.) : উজান অসমের চড়াইদেও জেলার অন্তৰ্গত সোনারির বানফেরা এলাকায় ভয়ংকর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে আজ রবিবার দুপুরের দিকে।

প্রাপ্ত খবরে প্রকাশ, সোনারি থেকে রাজপুখুরিতে যাওয়ার পথে এএস ০৪ বিসি ১৮৪৭ নম্বরের একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হলে এক যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিকে সফরাই রঙাপাথার এলাকার জনৈক কানু তাঁতি বলে শনাক্ত হয়েছে।

এ ঘটনায় আরও চার যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় পুলিশ। তাঁরা নিহত ও আহতদের উদ্ধার করে সোনারিতে সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কানু তাঁতিকে মৃত বলে ঘোষণা করে তাঁর মরদেহের ময়না তদন্ত করতে চড়াইদেও সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top