News Flash

  • Home
  • দেশ
  • মালদায় চোরাই বাইক সহ যুবক গ্রেফতার
Image

মালদায় চোরাই বাইক সহ যুবক গ্রেফতার

চাঁচল, ৮ জানুয়ারি (হি.স.) : মালদায় চোরাই বাইক সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে নাকা তল্লাশি চালানর সময় জেলার মালতীপুর বাইপাসের ধার থেকে চোরাই বাইক সহ ওই যুবককে গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ। ধৃতকে রবিবার চাঁচল মহকুমা আদালতে পেশ করে পাঁচদিনের হেপাজতের আবেদন চেয়েছে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সাহেব আলি(২৬)। বাড়ি চাঁচল থানার বাকিপুর গ্রামে। সে চোরাই বাইক চক্রের মূল পাণ্ডা বলে পুলিশ জানিয়েছে। শনিবার রাতে মালতীপুর নাকা তল্লাশি চালানো হচ্ছিল। সে সময় সামসী থেকে চাঁচলের অভিমুখে যাচ্ছিল ওই বাইপাসে বাইক চালক। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে বাইকের উপযুক্ত নথি দেখাতে পারেননি ওই যুবক। সন্দেহ হতেই পুলিশ গ্রেপ্তার করে চুরি চক্রের রহস্যের কিনারা করে। পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, ধৃতের সঙ্গে আরও কেউ বাইক চুরি চক্রে জড়িত থাকতে পারে। চাঁচল মহকুমা এলাকার বিভিন্ন প্রান্তে বাইক চুরির ঘটনা ঘটেই চলেছে। এর জন্য যথেষ্ট সক্রিয় হয়েছে চাঁচল থানার পুলিশ। প্রতিনিয়ত নাকা পয়েন্ট গুলিতে চলছে তল্লাশি অভিযান।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top