News Flash

  • Home
  • বিদেশ
  • ঢাকায় ফ্ল্যাট থেকে প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড়ের ঝুলন্ত দেহ উদ্ধার, আটক স্বামী
Image

ঢাকায় ফ্ল্যাট থেকে প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড়ের ঝুলন্ত দেহ উদ্ধার, আটক স্বামী

ঢাকা, ৭ জানুয়ারি (হি.স.) : ঢাকায় নিজের ফ্ল্যাটের বন্ধ কক্ষ থেকে উদ্ধার করা হল প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় ফারাজানা হক মিলির (২৫) ঝুলন্ত দেহ। মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। মৃতার পরিবারের পক্ষ থেকেও খুনের অভিযোগ আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে স্বামী নুর আলমকে।

সিলেট মহানগর পুলিশের ডিসি আজবাহার আলী সাংবাদিকদের জানান, জেলা পর্যায়ের ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে বেশ সুনাম অর্জন করেছিলেন ফারজানা হক মিলি। দুই বছর আগে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলিয়ার কাপন গ্রামের বাসিন্দা নুর আলমের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে সিলেট শহরের একটি বহুতলে স্বামীর সঙ্গে বসবাস করছিলেন। যদিও গত কয়েকমাস ধরে দুজনের দাম্পত্য সম্পর্কে চিড় ধরে। প্রায়শই দুজনের মধ্যে ঝগড়া হত। গত বৃহস্পতিবার স্বামী নুর আলমের স্গে ঝগড়ার পরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন মিলি। দুদিন কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। শনিবার সকালে চাবিওয়ালাকে ডেকে দরজা খোলার পরে বিছানার উপরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না বাঁধা অবস্থায় মিলির ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। সম্ভবত এদিন সকালেই মৃত্যু হয়েছে প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড়ের। মিলির মরদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ভারত ও সেশেলসের মধ্যে বাণিজ্য, ডিজিটাল পেমেন্ট ও কৃষি সহযোগিতা জোরদারে একাধিক চুক্তি

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিন দিনের সেশেলস সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে বাণিজ্য, ডিজিটাল…

ByByNews Desk Jun 28, 2026

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে উদ্বেগজনক চিত্র, প্রকাশ্যে গবেষণাধর্মী প্রতিবেদন

ঢাকা, ২৮ জুন (আইএএনএস): সংবিধানে শিক্ষাকে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব এবং সামাজিক প্রয়োজন হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও, সমতাভিত্তিক ও…

ByByNews Desk Jun 28, 2026

ভারত-সেশেলস সম্পর্কের কেন্দ্রে ভারত মহাসাগরের নিরাপত্তা, জলদস্যুতা ও মাদক পাচার রুখতে যৌথ অঙ্গীকার: প্রেসিডেন্ট হারমিনি

ভিক্টোরিয়া, ২৮ জুন (আইএএনএস): ভারত মহাসাগরের নিরাপত্তাই ভারত-সেশেলস সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি বলে জানালেন সেশেলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনি।…

ByByNews Desk Jun 28, 2026

ভারত মহাসাগরকে ‘সুযোগের মহাসাগর’ হিসেবে গড়ে তুলতে চাই: সেশেলসে প্রধানমন্ত্রী মোদী

ভিক্টোরিয়া, ২৮ জুন (আইএএনএস): ভারত মহাসাগরকে ‘সুযোগের মহাসাগর’ হিসেবে গড়ে তোলাই ভারতের লক্ষ্য বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top