News Flash

  • Home
  • বিদেশ
  • বিশ্বজুড়ে ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ, একদিনে আক্রান্ত প্রায় পৌনে পাঁচ লক্ষ
Image

বিশ্বজুড়ে ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ, একদিনে আক্রান্ত প্রায় পৌনে পাঁচ লক্ষ

ওয়াশিংটন, ৭ জানুয়ারি (হি. স.) : বিশ্বজুড়ে ভয়াবহ হয়ে উঠছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় পৌনে পাঁচ লক্ষ মানুষ। আর করোনার মৃত্যু হয়েছে ১৪৩৪ জনের।

আন্তর্জাতিক পরিসংখ্যান সমক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারের’ তথ্য অনুযায়ী, দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে জাপান। প্রাণহানির নিরিখে দ্বিতীয়স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘন্টায় বিশ্বে যত মানুষ আক্রান্ত হয়েছেন তার অর্ধেকের বেশি জাপানের বাসিন্দা। ওই দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৫ হাজার ৫৪২ জন। আর মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৪৫৬ জন। এনিয়ে জাপানে এখনও পর্যন্ত মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৪ হাজার ৩৭৭ জন। আর প্রাণ হারিয়েছেন ৫৮ হাজার ৯৫২ জন।

জাপানের পাশাপাশি দক্ষিণ কোরিয়াতেও করোনার সুনামি আছড়ে পড়েছে। গত ২৪ ঘন্টায় ওই দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৬ হাজার ৯৭৪ জন। মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৭৫ জন।
পূর্ব এশিয়ার তাইওয়ানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৬৭৪ জন।

মার্কিন যুক্তরাষ্ট্রে আরও ২৪ হাজার ৯৩৪ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন ২০১ জন। ব্রাজিলে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৮৬৫ জন। মৃত্যু হয়েছে ১৯৮ জনের। ইউরোপের অন্যতম দেশ ফ্রান্সে একদিনে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৩৮৩ জন।

Releated Posts

আফগান জনগণের কল্যাণ ও উন্নয়নে ভারতের সমর্থন অব্যাহত থাকবে: যৌথ বৈঠকে পুনর্ব্যক্ত নয়াদিল্লির

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): ভারত ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বৃহস্পতিবার নয়াদিল্লিতে যৌথ কমিটির (জয়েন্ট…

ByByNews Desk Jul 9, 2026

‘মোদি অস্ট্রেলিয়ার প্রকৃত বন্ধু’, ‘মেলবোর্ন মিটস মোদি’ অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

মেলবোর্ন, ৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “অস্ট্রেলিয়ার প্রকৃত বন্ধু” এবং “নিজের ঘনিষ্ঠ বন্ধু” বলে উল্লেখ করলেন অস্ট্রেলিয়ার…

ByByNews Desk Jul 9, 2026

গুপ্তচর সন্দেহে চার মাসের ভোগান্তি, দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশে আটকে মানসিকভাবে অসুস্থ ভারতীয় বৃদ্ধ

কলকাতা, ৮ জুলাই (আইএএনএস) : ভুলবশত ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পৌঁছে যাওয়ার পর গুপ্তচর সন্দেহে দীর্ঘদিন…

ByBySandeep Biswas Jul 8, 2026

ইরানকে আরও সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, প্রয়োজনে ফের নৌ অবরোধের ইঙ্গিত

আঙ্কারা, ৮ জুলাই (আইএএনএস) : ইরান হামলা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র আরও বড় সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে বলে…

ByBySandeep Biswas Jul 8, 2026
Scroll to Top