News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে ঘনকুয়াশায় চতুর্মুখী সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জন
Image

বাংলাদেশে ঘনকুয়াশায় চতুর্মুখী সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জন

হবিগঞ্জ, ৭ জানুয়ারি (হি.স.): ঘনকুয়াশায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা বাংলাদেশে । দেশটির হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চারটি গাড়ির চতুর্মুখী সংঘর্ষের ঘটনায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক জন ।

নিহতরা হলেন- মৌলবীবাজার জেলার কুলাউড়া উপজেলার মাদানগাঁও গ্রামের মৃত নূরুল হকের ছেলে আতিকুর রহমান শিহাব (১৫), একই উপজেলার কমলাটিলা এলাকার ইয়াছিন আলীর ছেলে সাদির আলী (২৫) ও কমলগঞ্জ উপজেলার বেড়াজুড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে আব্দুস সালাম (৩২), তার স্ত্রী সাদিয়া সুলতানা (২৪) ও মেয়ে হাবিবা জান্নাত (৩)।

স্থানীয় পুলিশ জানায়, ভোরে ঘন কুয়াশার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় দিক থেকে আসা-যাওয়া করা চারটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলোর মধ্যে ছিল ট্রাক, দুটি মাইক্রোবাস ও ড্রাম ট্রাক।

দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসের চালক ইয়াছির আলী এবং যাত্রী আব্দুস সালাম ও সাদির আলীর মৃত্যু হয়। আহত অবস্থায় সিলেটে নেওয়ার পথে মারা যায় সালামের স্ত্রী সাদিয়া এবং মেয়ে হাবিবা। গাড়িগুলোতে থাকা আরও কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় পাঁচজন মারা যাওয়ার বিষয় ও তাদের পরিচয় নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক।

জানা গেছে, রাজু নামে একজন প্রবাসে ছিলেন। গতরাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তাকে বাড়ি নিয়ে আসতে বিমানবন্দরে গিয়েছিলেন আব্দুস সালাম, তার স্ত্রী সাদিয়া ও মেয়ে হাবিবাসহ কয়েকজন। দুর্ঘটনায় রাজু আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।–

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top