News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বীরচন্দ্র একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্রাবাসে দশম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার 
Image

বীরচন্দ্র একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্রাবাসে দশম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার 

শান্তিরবাজার(ত্রিপুরা), ৬ জানুয়ারি(হি. স.) : বীরচন্দ্র একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্রাবাসে দশম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রণয় জনিত কারণে সান জমাতিয়া আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।  

শুক্রবার সকালে শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র একলব্য  রেসিডেন্টাল মডেল স্কুলের দশম শ্রেণীতে পাঠরত ছাত্র সান জমাতিয়া(১৭)-র ঝুলন্ত দেহ ছাত্রাবাসে মিলেছে। খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।ওই ছাত্রের অস্বাভাবিক মৃত্যু সম্পর্কে এএসআই মরণ বৈদ্য জানান, ছাত্রাবাসের অন্যান্য ছাত্রদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা গেছে প্রণয়জনিত কারনে সান জমাতিয়া আত্মহত্যা করেছে। পুলিশ জানিয়েছে, ওই ছাত্র অমরপুরের বাসিন্দা। 

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top