News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহারানী তুলসীবতি সুকলে ছাত্রীদের সেনিটারি ন্যাপকিন প্রদান
Image

মহারানী তুলসীবতি সুকলে ছাত্রীদের সেনিটারি ন্যাপকিন প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারী৷৷ শুক্রবার রাজধানীর মহারানী তুলসীবতি বালিকা বিদ্যালয়ে জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে সেনিটারি ন্যাপকিন প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ঋতুকালীন স্বাস্থ্যবিধির সঠিক কার্যকর করতে ২০২১ সালের একুশে জানুয়ারি রাজ্যে কিশোরী সুচিতা অভিযান হিসেবে ত্রিপুরা মাসিক হাইজিন স্কিম চালু হয়৷ তৎকালীন সময় মুখ্যমন্ত্রীর অনুমোদনে এবং পরিষদীয় বাজেটে ঘোষণা অনুযায়ী  রাজ্যের এই স্কিম চালু হয়৷ এই কর্মসূচির সফল রূপায়ণের জন্য রাজ্য সরকার রাজ্য জুড়ে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত বিদ্যালয় পড়ুয়াদের বিনামূল্যে সেনেটারি ন্যাপকিন বিতরণ কর্মসূচি গ্রহণ করে৷ শুক্রবার রাজধানীর মহারানী তুলসীবতি বালিকা বিদ্যালয়ে জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে সেনিটারি ন্যাপকিন প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ রাজ্য সরকার মহিলাদের ক্ষেত্রে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে৷ মহিলাদের সম্মানিত করতে এবং আর্থিক বিকাশের পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য রাজ্য সরকারের প্রকল্পগুলি বাস্তবায়িত হচ্ছে৷ মহিলারা সব ক্ষেত্রেই সফল বলে জানান কর্পোরেটর রত্না দত্ত৷ এদিনের অনুষ্ঠানে কর্পোরেটার রত্না দত্ত ছাড়াও  উপস্থিত ছিলেন  উচ্চশিক্ষা পর্ষদের চেয়ারম্যানদের অরুণ উদয় সাহা, পশ্চিম জেলা  মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দেবাশীষ দাস সহ অন্যান্যরা৷

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top