News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে বাড়ি বাড়ি প্রচারে নামল কংগ্রেস
Image

খোয়াইয়ে বাড়ি বাড়ি প্রচারে নামল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারী৷৷  নির্বাচন ঘোষণা হলেও ২৫ খোয়াই বিধানসভার রাজনৈতিক পরিমন্ডলে এই শীতের মরশুমে ভোটের উত্তাপ অনুধাবিত হচ্ছে৷ প্রতিদিন শাসক বিরোধী উভয়পক্ষ গণদেবতাদের আশীর্বাদ চেয়ে জন সম্পর্ক জনসংযোগ, বাড়ি বাড়ি প্রচারে জোর দিচ্ছে৷ চাকরি জীবন থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে খোয়াইতে কংগ্রেস নেতা প্রদ্যুৎ ভট্টাচার্য খোয়াইয়ের রাজনৈতিক ময়দানে সম্পূর্ণভাবে অবতীর্ণ৷ প্রতিদিন খোয়াই বিধানসভার বিভিন্ন এলাকায় এলাকায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছে বিজেপি সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি খেলাপিগুলি জনগণের সামনে তুলে ধরছেন৷ প্রদ্যুৎ ভট্টাচার্যের নেতৃত্বে যুব কংগ্রেসের একদল কর্মীরা ৯ নং ওয়ার্ড এলাকায় জনসংযোগ কর্মসূচি সংগঠিত হয়৷ এদিন এছাড়া ওনার সঙ্গে জনসংযোগ কর্মসূচিতে সাথী ছিলেন খোয়াই ব্লক কংগ্রেস সভাপতি যতীন্দ্র গোপ সহ অন্যান্য নেতৃত্বরা৷

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top