নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারী৷৷ শুক্রবার খোয়াই মহকুমা কমিটির যৌথ উদ্যোগে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শ্রীনাথ বিদ্যানিকেতন সুকল মাঠে প্রকাশ্য জনসমাবেশ অনুষ্ঠিত হয়৷ বিগত, ৫৮ মাস পরে সিপিআইএম দল খোয়াইতে এই প্রথম বড় মাপের প্রকাশ্য জনসমাবেশ করল৷ শুক্রবার খোয়াইতে ডি ওয়াই এফ আই ও টি ওয়াই এফ- এর খোয়াই মহকুমা কমিটির যৌথ উদ্যোগে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন সুকল মাঠে প্রকাশ্য জনসমাবেশ অনুষ্ঠিত হয়৷ শ্রীনাথ বিদ্যানিকেতন সুকল মাঠে আয়োজিত জনসভায় ডি ওয়াই এফ আই রাজ্য কমিটির সভানেত্রীর মল্লিকা শীলের সভাপতিত্বে এই দিনের এই প্রকাশ্য জনসমাবেশ শুরু হয়৷ প্রকাশ্য জন সমাবেশের প্রধান বক্তা ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার৷ এই দিনের প্রকাশ্য জনসমাবেশে রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার বক্তব্য রাখতে গিয়ে বলেন, বৃহস্পতিবার রাজ্যে এসেছেন মোদির মন্ত্রিসভার দ্বিতীয় মন্ত্রি তথা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা৷ রাজ্যের দুটি স্থানে জনসভা করলেন৷ এই দুইটি জমায়েতে বেকারদের চাকুরী ও কর্মসংস্থানের বিষয়ে কোন কিছুই বলেননি৷ প্রতারণা হাতেনাতে ধরা পড়েছে৷ রাজ্যের বিরোধী দল নেতা মানিক সরকার বক্তব্য রাখতে গিয়ে তীব্র ভাষায় আক্রমণ করেন শাসক দলকে৷ উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলের সদস্য তথা প্রাক্তন মন্ত্রী দেববর্মা, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা বিধায়ক নির্মল বিশ্বাস, ডি ওয়াইএফআই রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, সিপিআইএম রাজ্য কমিটির খোয়াই জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা৷

প্রধানমন্ত্রীর পর স্বরাষ্ট্রমন্ত্রীও বেকারদের চাকরী ও কর্মসংস্থান নিয়ে কিছুই বলেননি, হতাশ বিরোধী দলনেতা
Tags:
Releated Posts
অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫
আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…
গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার
আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…
(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত
কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…
সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত
আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…


















