News Flash

  • Home
  • দিনের খবর
  • অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরের মামলা খারিজই করল কলকাতা হাইকোর্ট
Image

অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরের মামলা খারিজই করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৬ জানুয়ারি (হি.স.): মেনকা গম্ভীরের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ফলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের শ্যালিকার কাছে আর কোনও রক্ষাকবচ রইল না। আবার মেনকার বিরুদ্ধে ইডির পরবর্তী পদক্ষেপে কোনও বাধা থাকল না। গরু পাচার মামলায় এর আগে তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল ইডি। তখন ইডির ওই আবেদনে আদালত সাড়া না দিলেও, পরিস্থিতি মোতাবেক মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে রায় দিয়েছিল উচ্চ আদালত। সেই রায় অনুযায়ী শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ মেনকার মামলাটি খারিজ করে দেয়। যদিও আগামীদিনে ইডির বিরুদ্ধে নতুন করে আদালতের আবেদন করতে পারেন মেনকা। তাঁকে সেই স্বাধীনতাও দিয়েছে হাই কোর্ট।

প্রসঙ্গত, গত বছর গরু পাচার মামলায় মেনকাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করেছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই পদক্ষেপের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক শ্যালিকা। মেনকাকে গ্রেফতার করা যাবে না এবং দিল্লির পরিবর্তে কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে হবে ইডিকে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে এমনই জানান বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। আদালতের এই নির্দেশ মতো ইডির সমন কার্যকর করেন মেনকা। পরবর্তীতে বিদেশ যেতে চেয়ে আবার আদালতের আসেন তিনি। যদিও সেই আবেদন পরে প্রত্যাহার করে নেন মেনকা। ফলে তাঁর বিদেশ যাত্রাও আটকে যায়।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top