News Flash

  • Home
  • দিনের খবর
  • নকশালবাড়িতে সরকারি জমি কেনা বেচার অভিযোগে গ্রেফতার ৪ জমি মাফিয়া
Image

নকশালবাড়িতে সরকারি জমি কেনা বেচার অভিযোগে গ্রেফতার ৪ জমি মাফিয়া

নকশালবাড়ি, ৬ জানুয়ারি (হি. স.) : সরকারি জমি কেনা বেচার অভিযোগে চার জমি মাফিয়াকে গ্রেফতার করল শিলিগুড়ির নকশালবাড়ি থানার পুলিশ। শুক্রবার ধৃত চারজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।

অভিযোগ, এই চার ব্যক্তি সরকারি জমি দখল করে উত্তর-পূর্ব ভারতের মণিপুর, মেঘালয়, শিলং থেকে বসবাসের জন্য আসা ব্যক্তিদের চড়া দামে বিক্রি করত। ক্রেতাদের দেওয়া হত সরকারি জমির নকল খতিয়ান। সম্প্রতি এক মহিলার জমি দখল করে বাড়ির ওপর দিয়ে চলাচলের রাস্তা বানিয়ে ফেলেছিল হাতিঘিসা বড় ঝাড়ুজোত এলাকার জনাকয়েক জমি মাফিয়ে। সেই ঘটনায় মহিলা মুখ্যমন্ত্রীর শরনাপন্ন হতেই প্রশাসনিক তৎপরতায় ফিরে পান দখল হয়ে যাওয়া জমি। তদন্ত শুরু করে ভূমি ও ভূমি সংস্কার দফতর। তদন্তে জনা কয়েক জমি মাফিয়ার নাম সামনে আসে। ধৃতদের বিরুদ্ধে ভূমি দপ্তরের তরফে নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়। নকল নথি তৈরি করে সরকারি জমি অবাধে কেনা-বেচার অভিযোগে বৃহস্পতিবার নকশালবাড়ি ব্লকের বিভিন্ন এলাকা থেকে চার অভিযুক্তকেই গ্রেফতার করে নকশালবাড়ি থানার পুলিশ।ধৃতদের শুক্রবার তোলা হয়েছে শিলিগুড়ি মহকুমা আদালতে।

Releated Posts

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top