News Flash

  • Home
  • খেলা
  • ছোটদের ক্রিকেটে অনুরাগীকে হারিয়ে মৌচাকের জয় অব্যাহত
Image

ছোটদের ক্রিকেটে অনুরাগীকে হারিয়ে মৌচাকের জয় অব্যাহত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি।। ছোটদের ক্রিকেটে জয় অব্যাহত রেখে এগুচ্ছে মৌচাক প্লে সেন্টারও। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলায় মৌচাক প্লে সেন্টার ৬ উইকেটের ব্যবধানে ক্রিকেট অনুরাগীকে হারিয়ে টানা জয় পেয়েছে। খেলা ছিল নীপকো গ্রাউন্ডে। ম্যাচ শুরুতে টস জিতে মৌচাক প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। জুটমিল প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে ৩৮ ওভার খেলে ১১৭ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে বেদব্রত বণিকের সর্বাধিক ২৯ রান উল্লেখ করার মতো। মৌচাক প্লে সেন্টারের বোলার স্নেহাংশু রায় ১৭ রানে তিনটি এবং শিবম দত্ত দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে মৌচাক প্লে সেন্টার ২৭ ওভার খেলে ৪ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। আইজ্যাক দেববর্মা অপরাজিত থেকে ৪৭ রান এবং অক্ষিত দেবনাথ অপরাজিত থেকে ৩৬ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়। ক্রিকেট অনুরাগীর বিনীত দাস ৪২ রানে তিনটি উইকেট পেয়েছিল। বিজয়ী দলের স্নেহাংশু রায় পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top