News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে আরসিসি’র বিরুদ্ধে দুর্দান্ত জয় প্রগতি প্লে সেন্টারের
Image

অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে আরসিসি’র বিরুদ্ধে দুর্দান্ত জয় প্রগতি প্লে সেন্টারের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি।। খুদেদের ক্রিকেটে দুর্দান্ত জয় প্রগতি প্লে সেন্টারের। হারিয়েছে তরুণ এনএসআরসিসি-কে। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলায় প্রগতি প্লে সেন্টার চার উইকেটের ব্যবধানে  এনএসআরসিসি-কে হারিয়ে চমক তৈরি করেছে। খেলা ছিল ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে। ম্যাচ শুরুতে টস জিতে এনএসআরসিসি প্রথমে ব্যাটিংয়ের এর সিদ্ধান্ত নেয়। কুয়াশা ও মন্দ আলোর কারণে খেলা এক ওভার কমিয়ে নেওয়া হয়। ৩৬ ওভার ১ বল খেলে এনএসআরসিসি সব কটি উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সায়ন্তন পাল এর ৩৫ রান এবং অর্কজিৎ চক্রবর্তীর ২৪ রান উল্লেখযোগ্য। ওপেনার বিপ্রনীল চৌধুরী পেয়েছে ২৯ রান। এছাড়া, স্পন্দন বণিকও ২১ রান সংগ্রহ করে। প্রগতি প্লে সেন্টারের অনিকেষ বিশ্বাস দশ রানে তিনটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া, আয়ুষ সরকার ২৯ রানে তিনটি, অঙ্কিত দাস ৩০ রানে দুটি এবং দেবপ্রিয় দে একটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে প্রগতি প্লে সেন্টার ৩৫ ওভার ৫ বল খেলে ছয় উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে অনিকেশ বিশ্বাসের সর্বাধিক ৩৭ রান, অর্পণ ভট্টাচার্যের অপরাজিত ৩২ রান, যশ দেববর্মার ২৪ রান এবং সায়ন দেব-এর ২১ রান উল্লেখ করার মতো। এন এস আর সি সি-র দিগবিজয় মজুমদার, অর্কজিত চক্রবর্তী, শঙ্খদীপ দাস ও তনুজিৎ সাহা প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top