News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দুৰ্ঘটনার শিকার মেঘালয় তৃণমূল নেতার গাড়ি, আহত বিধায়ক ভরতি শিলঙের হাসপাতালে
Image

দুৰ্ঘটনার শিকার মেঘালয় তৃণমূল নেতার গাড়ি, আহত বিধায়ক ভরতি শিলঙের হাসপাতালে

শিলং, ৫ জানুয়ারি (হি.স.) : দুৰ্ঘটনার শিকার হয়েছে মেঘালয়ের তৃণমূল নেতা তথা বিধায়কের গাড়ি। আহত বিধায়ক লাজারাস এম সাংমাকে ভরতি করা হয়েছে তুরার একটি হাসপাতালে।

দুর্ঘটনাটি গতকাল বুধবার রাতে দক্ষিণ গারোপাহাড় জেলার অন্তর্গত চোকপটের বিধায়ক বছর ৪৫-এ লাজারাস এম সাংমা তুরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তখন তুরার উপকণ্ঠে বালোংগ্রেতে অবস্থিত আইসিএফএআই বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে তাঁর গাড়ি প্রচণ্ড জোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি সংঘটিত হয়। সঙ্গে সঙ্গে চিড়ে-চ্যাপটা গাড়ি থেকে বিধায়ক এবং তাঁর সহযাত্রীকে বের করে আহত অবস্থায় তুরা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনেই সংকটমুক্ত বলে হাসপাতাল সূত্ৰে জানা গেছে।

জানা গেছে, এমএল ০৮ এইচ ৭৬৩৯ নম্বরের মাহিন্দ্রা বলেরো জিপটি নিজেই চালাচ্ছিলেন। গাড়িতে আরও একজন যাত্রী দোবাসীপাড়ার তেংরাং সিএইচ মমিন (৪০)ও ছিলেন। তাঁকেও সিভিল হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘন কুয়াশার মধ্যেও গাড়িটি প্রচণ্ড দ্রতগতিতে চালাচ্ছিলেন তিনি। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্ববিদ্যালয়ের দেওয়ালের সঙ্গে মাহিন্দ্রা বলেরোর প্রচণ্ড সংঘর্ষ হয়।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top