News Flash

  • Home
  • খেলা
  • ফিরতি লিগে জয় ছিনিয়ে রাইডার্সকে জবাব ব্লাস্টার্স-এর
Image

ফিরতি লিগে জয় ছিনিয়ে রাইডার্সকে জবাব ব্লাস্টার্স-এর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি।। ফিরতি লিগে ব্লাস্টার্স দারুন জবাব দিয়েছে রাইডার্সকে হারিয়ে। প্রথম লীগে রাইডার্স ৫৭ রানের ব্যবধানে ব্লাস্টার্সকে পরাজিত করেছিল। কিন্তু আজ, বৃহস্পতিবার বাইজুস ত্রিপুরা উইমেন্স টি-টোয়েন্টি লীগের ফিরতি ম্যাচে ব্লাস্টার্স ৬ উইকেটে দুর্দান্ত জয় পেয়েছে, রাইডার্সকে হারিয়ে। টস জিতে ইউনাইটেড সাউথ ব্লাস্টার্স প্রথমে বোলিং এর সিদ্ধান্ত  নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ইউনাইটেড নর্থ রাইডার্স সীমিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ইউনাইটেড সাউথ ব্লাস্টার্স ঠিক ৫ বল বাকি থাকতে ৪ উইকেটের বিনিময়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে ইন্দ্র রানী জমাতিয়া সর্বাধিক ৭২ সংগ্রহ করে অপরাজিত ভূমিকায় দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া পূজা পালের অপরাজিত ৩৮ রান এবং সাউথ ব্লাস্টার্সের অন্বেষা দাসের ২৮ রান ও মিতশ্রী দেবনাথ এর ১৫ রানে ৩ উইকেট দখলের সাফল্য উল্লেখ করার মতো।

এদিকে, দিনের প্রথম খেলা ওয়েস্ট ত্রিপুরা টাইটান্স এবং ওয়েস্ট ত্রিপুরা স্ট্রাইকার্স-দের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচটি প্রতিকূল প্রকৃতি ও মন্দ আলোর কারণে দীর্ঘ প্রায় পৌনে দুই ঘন্টা অপেক্ষার পরও খেলা শুরু করা সম্ভব হয়নি শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষনা করে দুদলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামীকাল টুর্নামেন্টের লীগ পর্যায়ের শেষ দিনে দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে। ৭ জানুয়ারি সেমিফাইনাল এবং ৮ জানুয়ারি ফাইনালের কথা রয়েছে।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top