News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে শতদল সংঘের বিরুদ্ধে বিশাল জয় জি.বি প্লে সেন্টারের
Image

অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে শতদল সংঘের বিরুদ্ধে বিশাল জয় জি.বি প্লে সেন্টারের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি।। খুদেদের ক্রিকেটে বিশাল জয় জি.বি প্লে সেন্টারের। হারিয়েছে শতদল সংঘকে। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলায় জিবি প্লে সেন্টার ৩৯৭ রানের বিশাল ব্যবধানে শত দল সংঘকে পরাজিত করেছে। খেলা ছিল নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে। ম্যাচ শুরুতে টস জিতে জি.বি প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ৪২১ রানের বিশাল স্কোর দাঁড় করায়। দলের পক্ষে রাজদীপ দেবনাথ ১০১ বল খেলে ১৮টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারির মেরে সর্বাধিক ১৭৭ রান সংগ্রহ করে দলের বিশাল স্কোরের কারিগর হিসেবে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পায়। এছাড়া, ঋতুরাজ ঘোষ ৮১ বল খেলে ১১ টি বাউন্ডারি হাঁকিয়ে চার রানের জন্য শতক থেকে দূরে থেকে আফসোস রেখে মাঠ ছাড়ে। উদয়ন পাল ৪৯ বল খেলে ১৪ টি বাউন্ডারি মেরে অপরাজিত ভূমিকায় ৮৬ রান সংগ্রহ করে বেশ প্রতিভার পরিচয় দেয়। শত দল সংঘ কোচিং সেন্টারের অঙ্কিত লোধ, স্বপ্নদ্বীপ দাস ও দেবরাজ মজুমদার প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে শতদল সংঘ কোচিং সেন্টার ২৫ ওভার ২ বল খেলে মাত্র২৪ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে ওপেনার বীরজিৎ নাথের ৫ রান এবং অতিরিক্ত ১৪ রান না পেলে দলের স্কোর খুঁজেই পাওয়া যেতো না। অংকতেই করে। জিবি প্লে সেন্টারের ঋদ্ধিমান দাস দুই রানে পাঁচটি এবং রাজদীপ দেব দুই রানে দুইটি উইকেট তুলে নেয়। এছাড়া রাজদীপ দেবনাথ, অভিরাজ কর্মকার ও ঋতুরাজ ঘোষ পেয়েছে একটি করে উইকেট।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top