News Flash

  • Home
  • প্রধান খবর
  • “রাজ্য পুলিশের উচিৎ সহনশীলতা শেখা”, মন্তব্য সুভাষ সরকারের
Image

“রাজ্য পুলিশের উচিৎ সহনশীলতা শেখা”, মন্তব্য সুভাষ সরকারের

আসানসোল, ৪ জানুয়ারি (হি. স.) : “এনআইএ একটি স্বয়ংশাসিত সংস্থা। তাঁরা যা করার করবে এবং সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে।” বুধবার কলকাতায় এনআইএ আধিকারিকদের অভিযানে বাধা প্রসঙ্গে এই মন্তব্য করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুভাষ সরকার

এই সঙ্গে তাঁর দিল্লির বাড়িতে রাজ্য পুলিশের নজরদারির অভিযোগ।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আমার দিল্লির বাড়ির সামনে ভিডিয়োগ্রাফি করছিল। যখন আমার বাড়িতে কয়েকজন সাংসদের আসার কথা, সেই সময় আমার বাড়ির সামনে ভিডিয়োগ্রাফি করছিল। তাঁদের পাকড়াও করে দেখা গেল, তাঁদের কাছে রাজ্য পুলিশের আইকার্ড। আমাদের ওই এলাকাতে যে পুলিশ চৌকি আছে, সেখানে তাঁকে সমর্পণ করে দিই। আমাদের সহনশীলতা কতটা দেখুন। আমরা তাঁকে পেটাই করিনি, কোনও অভিযোগও করিনি।”

এদিন এক কর্মসূচিতে আসানসোলে গিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুভাষ সরকার। সেখানেই এই মন্তব্য করেন তিনি। মন্ত্রীর বক্তব্য, এর থেকে রাজ্য পুলিশেরও উচিৎ সহনশীলতা শেখা। সুভাষ সরকার বলেন, “এর থেকে বোঝা দরকার, পশ্চিমবঙ্গ সরকার রাজনৈতিক দিক থেকে কতটা অসহনশীল ও কতটা আগ্রাসী। একজন মন্ত্রীর বাড়িতেও ভিডিয়োগ্রাফি করার সাহস পায়।

পাশাপাশি রাজ্য পুলিশও যে যথেষ্ট দক্ষ, সেই কথাও বলেন তিনি। বলেন, “পশ্চিমবঙ্গ পুলিশ তো বরাবরই দক্ষ। কিন্তু তাকে সিপিএম আমল থেকে তৃণমূল পর্যন্ত রাজনৈতিকভাবে ব্যবহার করে অদক্ষ করেছে। পুলিশকে সুযোগ দেওয়া উচিত।” বন্দে ভারতে ঢিল ছোড়ার ঘটনা নিয়ে বলেন, “পশ্চিমবঙ্গের নেতা-মন্ত্রীদের পুলিশকে বলা উচিত, নিরপেক্ষভাবে তদন্ত করে যারা ঢিল ছুড়েছে, তাদের খুঁজে বের করা।”

Releated Posts

মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…

ByByNews Desk Jun 18, 2026

ফ্রান্সে তৈরি হচ্ছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, উদ্বোধন সেপ্টেম্বরে

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশটির প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা…

ByByNews Desk Jun 18, 2026

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top