News Flash

  • Home
  • দিনের খবর
  • মিডিয়া বিজেপিকে দেখানো বন্ধ করলে বিজেপি উঠে যাবে এ রাজ্যে, দাবি ফিরহাদের
Image

মিডিয়া বিজেপিকে দেখানো বন্ধ করলে বিজেপি উঠে যাবে এ রাজ্যে, দাবি ফিরহাদের

কলকাতা, ৪ জানুয়ারি (হি. স.) : “মিডিয়া সাত দিন বিজেপিকে দেখানো বন্ধ করুক। বিজেপি উঠে যাবে এ রাজ্যে।“ বুধবার সাংবাদিকদের কাছে এই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

দিলীপ ঘোষ প্রসঙ্গে ফিরহাদ বলেন, দিলীপ দা কে বলব, মর্নিংওয়াক টা মন দিয়ে করুন। সুন্দর ইকোপার্ক করেছি আমরা। উনি একটা জায়গায় গিয়ে বসে থাকেন, তারপর মিডিয়া তে বাইট দেন।

আবাস যোজনা প্রসঙ্গে ফিরহাদ বলেন, মুখ্যমন্ত্রীর কথায় আবাস যোজনার ১৪ লক্ষ আবেদনপত্র বাতিল হয়েছে। শুভেন্দুকে দেখুন। কখনও কম্বল দিয়ে লোক আনছে। কখনও আবাস যোজনার আবেদনপত্র দিয়ে লোক আনছে সভায়। কি হবে ওই ওগুলোয়? ওগুলো কোন কাজে লাগবে?

রাজ্যপালের কাছে শুভেন্দু-সুকান্ত মজুমদারদের দরবার প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র বলেন, নাচতে না জানলে উঠোন বাকা। আগে থেকে রাজ্যপালের সঙ্গে দেখা করে, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। ২১ – এর বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী ছিল। কী ফল হয়েছে? কেন্দ্রীয় বিজেপি নেতাদের উচিৎ, রাজ্য বিজেপি নেতাদের এসে কান মুলে দেওয়া।

Releated Posts

‘ডাবল ইঞ্জিন’ সরকারে দ্রুত উন্নয়নের পথে বাংলা: দাবি বিজেপির

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের ‘ডাবল ইঞ্জিন’ সরকার দায়িত্ব নেওয়ার প্রথম তিন মাসেই নজিরবিহীন…

ByByNews Desk Jul 28, 2026

বাঁকিপুর উপনির্বাচন: আন্দোলনে জেলবন্দি ও আহত ছাত্রদের পেনশনের প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা…

ByByNews Desk Jul 28, 2026

আন্তঃরাজ্য মাদক পাচার রুখতে বড় সাফল্য, কলকাতা ও পুরুলিয়া পুলিশকে প্রশংসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে বড় সাফল্যের জন্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক…

ByByNews Desk Jul 28, 2026

বেনামি সম্পত্তি তদন্তে জামুইয়ে একাধিক জায়গায় ইওইউ-র হানা, জিলা পরিষদ সভানেত্রী ও স্বামীকে ঘিরে তদন্ত

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের জামুই জেলায় কথিত বেনামি সম্পত্তি মামলার তদন্তে মঙ্গলবার একযোগে একাধিক জায়গায় তল্লাশি চালাল…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top