News Flash

Image

পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার

বারুইপুর, ৪ জানুয়ারি (হি.স.): পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধুর। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার জয়নগর থানার গোরেরহাট এলাকায়। মৃতার নাম গৌরী হালদার(৫৫)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই গৃহবধূ ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাইকে করে জয়নগরের দিকে আসছিলেন। সাথে তার মেয়ে ও এক নিকট আত্মীয় ছিলেন। সেই সময়ই অতর্কিতে একটি ট্রাক তাদেরকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ছিটকে পড়েন বাইকে থাকা তিন আরোহী। আহতদেরকে তড়িঘড়ি উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসার পথেই গৌরী দেবীর মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। বারুইপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top