News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে এ.ডি নগরকে হারিয়ে এনএসআরসিসি-র চমক
Image

সদর অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে এ.ডি নগরকে হারিয়ে এনএসআরসিসি-র চমক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি।। ছোটদের ক্রিকেটে দুর্দান্ত চমক এনএসআরসিসি-র। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলায় এনএসআরসিসি ১৫১ রানের ব্যবধানে এডি নগর প্লে সেন্টারকে হারিয়ে চমক তৈরি করেছে। খেলা ছিল নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে। ম্যাচ শুরুতে টস জিতে এনএসআরসিসি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৩৯ ওভার ৫ বল খেলে ১৯৪ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে সায়ন্তন পালের ৫৮ এবং রাজদীপ পালের ৫৩ রান উল্লেখযোগ্য। এ.ডি নগরের বোলার তুহিন দেবনাথ ২৮ রানে তিনটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে এ.ডি নগর প্লে সেন্টার ১৮ ওভার ২ বল খেলে মাত্র ৪৩ রানে তাদের ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দ্বিগবিজয় মজুমদার ও অনশ্ ভাটনগর এর দুর্দান্ত বোলিংয়ে এ.ডি নগর খুব তাড়াতাড়ি থেমে যায়। দ্বিগবিজয় ২২ রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে দলকে জয়ী করার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া অনশ্ ভাটনগর পেয়েছে তিনটি উইকেট মাত্র ২ রানের বিনিময়ে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top