News Flash

  • Home
  • খেলা
  • ছোটদের ক্রিকেটে দশমীঘাটকে হারিয়ে মৌচাকের জয় অব্যাহত
Image

ছোটদের ক্রিকেটে দশমীঘাটকে হারিয়ে মৌচাকের জয় অব্যাহত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি।। ছোটদের ক্রিকেটে জয় অব্যাহত রেখে এগুচ্ছে মৌচাক ক্লাবও। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলায় মৌচাক ক্লাব সাত উইকেটের ব্যবধানে দশমি ঘাট প্লে সেন্টারকে হারিয়ে টানা জয় পেয়েছে। খেলা ছিল নীপকো গ্রাউন্ডে। ম্যাচ শুরুতে টস জিতে দশমীঘাট প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ২৮ ওভার ২ বল খেলে ৬৪ রানে ইনিংস শেষ করতে বাধ্য হয়। দলের পক্ষে রাহুল মিয়ার সর্বাধিক ২৭ রান উল্লেখ করার মতো। মৌচাক ক্লাবের বোলার স্নেহাংশু রায় ৮ রানে তিনটি এবং নীরব দাস চার রানে ও কৌশিক দাস ১৭ রানে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে মৌচাক প্লে সেন্টার ১৪ ওভার ৩ বল খেলে তিন উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। স্নেহাংশু রায় অপরাজিত থেকে ১৯ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া ভিকি সাহা পেয়েছে ১৮ রান। দশমিঘাটের ক্রীশ ভৌমিক ২৯ রানে দুটি উইকেট পেয়েছিল।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top