News Flash

  • Home
  • খেলা
  • ত্রিপুরাকে ছাতুপেটা করে বড় স্কোরের লক্ষ্যে চন্ডিগড়
Image

ত্রিপুরাকে ছাতুপেটা করে বড় স্কোরের লক্ষ্যে চন্ডিগড়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি।। অনবদ্য চন্ডিগড়। প্রথম দিনেই জাত চিনিয়ে দেওয়ার উপক্রম। মানান ভোরা ও কোনাল মহাজনের জুটি ছড়ি ঘুরাচ্ছে ত্রিপুরার বোলারদের মাথায়। তৃতীয় উইকেটের জুটিতে মানান ও কোনাল ২৬৪ বল খেলে ১৭৫ রান সংগ্রহ করে নাইট ওয়াচম্যানের ভূমিকায় রয়েছেন। রঞ্জি ট্রফিতে ঋদ্ধিমানের নেতৃত্বাধীন ত্রিপুরা দল পুরোটাই যেন মানান, কোনাল জুটির হাতের মুঠোয়। মানান ১২৪ রানে এবং কোনাল ১০৩ রানে অপরাজিত থেকে দলকে বড় স্কোরের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি নিজেরাও বড় স্কোরের স্বপ্ন দেখছেন। আজ, মঙ্গলবার থেকে আগরতলার এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরা, চন্ডিগড়ের মধ্যে রঞ্জি ট্রফি চার দিবসীয় ম্যাচ শুরু হয়েছে। টস জিতে ত্রিপুরা প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। সফরকারী চন্ডিগড় ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে প্রশস্ত ব্যাটে রান সংগ্রহে তেমন কার্পণ্য করেনি। দলীয় বিশ রানের মাথায় প্রথম উইকেট হিসেবে অরিজিৎ সিং-এর আউট ত্রিপুরা শিবিরে কিঞ্চিত স্বস্তির ঝিলিক দেখা দিলেও মানান ব্যাট হাতে নেমে খেলার চেহারা পাল্টে দেয়। ওপেনার আসিয়ান খানের ৭৩ রানও উল্লেখ করার মতো। ত্রিপুরার অর্জুন দেবনাথ ও অজয় সরকার একটি করে উইকেট পেয়েছে। আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হবে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top